প্রতিশ্রুতি খুঁজুন
খতিব, ইমাম-মুয়াজ্জিন সাহেবগণকে সরকারি ব্যবস্থাপনায় মাসিক সম্মানি প্রদান করা হবে। তাদেরকে ধর্মীয় উৎসবে বিশেষ ভাতা প্রদান করা হবে।
নাগরিক সেবার মান বৃদ্ধিকল্পে শহরের গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত 'সাইড ওয়াক বেঞ্চ' স্থাপন করা হবে।
পর্যাপ্ত পাবলিক টয়লেট স্থাপনসহ প্রবীণ নাগরিকদের বিশ্রাম সুবিধা প্রদান, সাশ্রয়ী মূল্যে পানি সরবরাহ নিশ্চিত করতে ঢাকা-সহ দেশের প্রতিটি মহানগরী ও জেলা শহরে 'সিটিজেন্স সার্ভিস কর্ণার' স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে
হাওর অর্থনীতি পুনর্গঠনে কৃষি, মৎস্য, হাঁস পালন, পর্যটন ও জীববৈচিত্র্য সংরক্ষণে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
যানবাহনে ডিজিটাল ট্র্যাকিং ও টোলিং চালু করে শহর ও মহাসড়কের যানজট কমানো হবে।
দুর্নীতি ও জটিলতা কমাতে একীভূত ডিজিটাল ভূমি ও পরিকল্পনা পোর্টাল প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হবে।
কড়াইল বস্তিবাসীদের আবাসন সংকট নিরসনে ছোট ছোট ফ্ল্যাট নির্মাণ করা হবে এবং সেগুলো প্রত্যেকের নামে নিবন্ধন করে দেওয়া হবে।
বিএনপি সীমিত আয়ের ও বস্তিবাসী মানুষের জন্য একটি বাস্তবভিত্তিক বহুমুখী প্রকল্পের আওতায় সাশ্রয়ী মূল্যে পরিকল্পিত আবাসন সুবিধা প্রদানের প্রয়াস নিবে।
বিএনপি সীমিত আয়ের ও বস্তিবাসী মানুষের জন্য একটি বাস্তবভিত্তিক বহুমুখী প্রকল্পের আওতায় সাশ্রয়ী মূল্যে পরিকল্পিত আবাসন সুবিধা প্রদানের প্রয়াস নিবে।
একটি জাতীয় মহাপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে পরিকল্পিত আবাসন (যেমন: গুচ্ছ আবাসন ও বহুতল আবাসন) এবং নগরায়ন নীতিমালা গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।
উপকূলীয় অঞ্চলের সার্বিক উন্নয়নের লক্ষ্যে 'উপকূল উন্নয়ন বোর্ড' গঠন করা হবে।