প্রমিস ট্র্যাকার (Promise Tracker): নির্বাচনী প্রতিশ্রুতি ট্র্যাকিং ও জন-জবাবদিহিতা প্ল্যাটফর্ম
প্রমিস ট্র্যাকার হলো একটি ডিজিটাল জবাবদিহিতা, পর্যবেক্ষণ এবং বিশ্লেষণধর্মী প্ল্যাটফর্ম। এটি রাজনৈতিক দল ও নির্বাচিত প্রতিনিধিদের নির্বাচনী অঙ্গীকারসমূহ বাস্তবায়নের অগ্রগতি ট্র্যাক করা এবং পরিমাপ করার মাধ্যমে একটি সমন্বিত ‘পাবলিক অ্যাকাউন্টেবিলিটি ইনডেক্স’ প্রণয়নের লক্ষ্যে ডিজাইন করা হয়েছে। এই প্ল্যাটফর্মটি নির্বাচনী প্রতিশ্রুতিগুলোকে পর্যবেক্ষণযোগ্য নীতিগত অঙ্গীকারে রূপান্তর করে, যা নিম্নোক্ত অংশীজনদের (Stakeholders) জন্য নির্বাচনী অঙ্গীকারসমূহ মূল্যায়নের সুযোগ তৈরি করে দেয়: সাধারণ নাগরিক (Citizens), একাডেমিক ও গবেষক (Researchers), গণমাধ্যম ব্যক্তিত্ব ও সাংবাদিক নীতি-নির্ধারক ও সরকারি সংস্থা (Policymakers), নির্বাচন-পরবর্তী সময়ে এই অঙ্গীকারগুলো বাস্তবায়িত হচ্ছে কি না, তা তারা সহজেই পর্যবেক্ষণ করতে পারেন।
একটি ইন্টারঅ্যাক্টিভ অনলাইন ড্যাশবোর্ডের মাধ্যমে, প্রমিস ট্র্যাকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের রিয়েল-টাইম আপডেট প্রদান করবে। এটি সরকারি নীতি বাস্তবায়ন প্রক্রিয়াকে জনসাধারণের কাছে আরও স্বচ্ছ ও সহজলভ্য করে তুলবে।
রাজনৈতিক প্রতিশ্রুতিগুলোকে পরিমাপযোগ্য সূচক এবং উন্মুক্ত তথ্যে রূপান্তরের মাধ্যমে প্রমিস ট্র্যাকারের লক্ষ্য হলো:
প্রমিস ট্র্যাকারের লক্ষ্য হলো গণতান্ত্রিক রাজনীতিতে জবাবদিহিতা, স্বচ্ছতা এবং এভিডেন্স-বেসড (Evidence-based) গভর্নেন্স (Evidence-based প্র্যাকটিস প্রসারে ভূমিকা রাখা। এই প্ল্যাটফর্মটি রাজনীতিকে কেবল 'প্রতিশ্রুতি-নির্ভর' থেকে 'পারফরম্যান্স-ড্রিভেন' (Performance-driven) গভর্নেন্সে রূপান্তর করতে চায়, যেখানে রাজনৈতিক গ্রহণযোগ্যতা বা ক্রেডিবিলিটি পরিমাপ করা হবে জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের ভিত্তিতে।
পদ্ধতিগত মনিটরিং এবং বাস্তবায়নের তথ্য জনসমক্ষে প্রকাশের মাধ্যমে প্রমিস ট্র্যাকার:
বাস্তবসম্মত অঙ্গীকারে উৎসাহিত করবে
রাজনৈতিক দলগুলো অর্জনযোগ্য (Achievable) এবং সময়াবদ্ধ প্রতিশ্রুতি প্রদানে অনুপ্রাণিত হবে।
Data-driven Debate উৎসাহিত করবে
জনপরিসরের নীতিগত বিতর্ক তথ্য-প্রমাণ ও পরিমাপযোগ্য ফলাফলের ওপর ভিত্তি করে পরিচালিত হবে।
(Democratic Oversight) সুদৃঢ় করবে
নাগরিক এবং সিভিল সোসাইটি সরকারের কর্মক্ষমতা ও দক্ষতা মূল্যায়নের একটি শক্তিশালী হাতিয়ার পাবে।
স্বচ্ছ শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় সহায়তা
সরকারি পদক্ষেপ এবং প্রগ্রেস জনসাধারণের কাছে সরাসরি দৃশ্যমান হবে।
প্রমিস ট্র্যাকার প্রধানত দুই ধরনের নির্বাচনের প্রতিশ্রুতি কভার করবে:
জাতীয় নির্বাচন
সংসদ নির্বাচনে রাজনৈতিক দল এবং জাতীয় নেতাদের দেওয়া ইশতেহারের প্রতিশ্রুতিগুলো পর্যবেক্ষণ করা।
স্থানীয় সরকার নির্বাচন
প্রমিস ট্র্যাকার একটি ডিজিটাল অ্যানালিটিক্স প্ল্যাটফর্মের মাধ্যমে কাঠামোবদ্ধ পর্যবেক্ষণ (Structured Monitoring) এবং তথ্য যাচাইকরণ (Data Verification) পদ্ধতিতে কাজ করে। এর অপারেশনাল প্রসেসটি মূলত ৫টি প্রধান স্তম্ভের ওপর ভিত্তি করে গঠিত।
প্রতিশ্রুতি শনাক্তকরণ (Promise Identification)
নির্বাচনী ইশতেহার এবং প্রচারণার অঙ্গীকারসমূহ পদ্ধতিগতভাবে সংগ্রহ করে বিভিন্ন খাতে বিন্যস্ত করা হয়, যেমন:
প্রমিস ট্র্যাকার একটি ডিজিটাল অ্যানালিটিক্স প্ল্যাটফর্মের মাধ্যমে কাঠামোবদ্ধ পর্যবেক্ষণ (Structured Monitoring) এবং তথ্য যাচাইকরণ (Data Verification) পদ্ধতিতে কাজ করে। এর অপারেশনাল প্রসেসটি মূলত ৫টি প্রধান স্তম্ভের ওপর ভিত্তি করে গঠিত।
অঙ্গীকার ম্যাপিং (Commitment Mapping)
প্রতিটি প্রতিশ্রুতিকে সুনির্দিষ্ট ও পরিমাপযোগ্য সূচক (Measurable Indicators) এবং লক্ষ্যমাত্রায় (Targets) রূপান্তর করা হয়, যা নিম্নোক্ত ফলাফল অর্জনে নিশ্চয়তা প্রদান করে:
স্ট্যাটাস ট্র্যাকিং
প্রতিটি অঙ্গীকারের অগ্রগতি ট্র্যাক করার জন্য সেগুলোকে বাস্তবায়নের সুনির্দিষ্ট ৬টি স্তরে বিভক্ত করা হয়েছে:
তথ্য সংগ্রহ ও ভ্যালিডেশন
প্রমিস ট্র্যাকার তথ্যের নির্ভরযোগ্যতা নিশ্চিতে একাধিক মাল্টি-সোর্সড ডাটা ব্যবহার করে:
ডিজিটাল ড্যাশবোর্ড ভিজ্যুয়ালাইজেশন
বিশ্লেষণকৃত সব তথ্য একটি পাবলিক ডিজিটাল ড্যাশবোর্ডে সহজবোধ্য গ্রাফ ও চার্টের মাধ্যমে উপস্থাপন করা হয়, যেখানে ব্যবহারকারীরা দেখতে পাবেন:
প্রতিটি নির্বাচনী অঙ্গীকারকে বাস্তবায়নের ছয়টি পর্যায়ে ভাগ করা হয়। নিচে 'ফ্যামিলি কার্ড' বিতরণের উদাহরণ দিয়ে প্রতিটি ধাপ ব্যাখ্যা করা হলো:
যখন কোনো প্রতিশ্রুতি নীতি নির্ধারণ এবং বাস্তব প্রয়োগ উভয় ক্ষেত্রেই পুরোপুরি সফলভাবে বাস্তবায়িত হয়।
উদাহরণ:
সরকারি উদ্যোগে দেশজুড়ে লক্ষ্যমাত্রা অনুযায়ী ৫০ লক্ষ পরিবারের কাছে সফলভাবে ফ্যামিলি কার্ড বিতরণ সম্পন্ন হয়েছে।
বাস্তবায়নের কাজ সক্রিয়ভাবে শুরু হয়েছে। এর অর্থ প্রশাসনিক অনুমোদন, বাজেট বরাদ্দ এবং অপারেশনাল কার্যক্রম বর্তমানে চলমান।
উদাহরণ:
সরকার কর্মসূচিটি অনুমোদন করে বাজেট বরাদ্দ দিয়েছে; বর্তমানে উপকারভোগী পরিবার শনাক্তকরণ ও কার্ড ছাপানোর কাজ চলছে।
অঙ্গীকারের একটি উল্লেখযোগ্য অংশ অর্জিত হয়েছে কিন্তু চূড়ান্ত লক্ষ্যমাত্রা এখনো অপূর্ণ রয়ে গেছে।
উদাহরণ:
৫০ লক্ষ পরিবারের লক্ষ্যমাত্রার বিপরীতে এখন পর্যন্ত ৩০ লক্ষ পরিবারকে কার্ড প্রদান করা হয়েছে।
প্রশাসনিক, আইনি বা আর্থিক সীমাবদ্ধতার কারণে বাস্তবায়ন প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
উদাহরণ:
তহবিল সংকট বা আমলাতান্ত্রিক জটিলতার কারণে কার্ড বিতরণ কর্মসূচিটি সাময়িকভাবে থামিয়ে দেওয়া হয়েছে।
নির্বাচনের পর একটি যুক্তিসঙ্গত সময়ের মধ্যেও কোনো প্রশাসনিক পদক্ষেপ, পরিকল্পনা বা বাজেট বরাদ্দ দেখা যায়নি।
উদাহরণ:
ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে এখন পর্যন্ত কোনো নীতিমালা তৈরি বা প্রাথমিক কার্যক্রম শুরু হয়নি।
যখন সরকার আনুষ্ঠানিকভাবে কোনো অঙ্গীকার থেকে সরে আসে অথবা আগের প্রতিশ্রুতির সাথে সাংঘর্ষিক কোনো অল্টারনেটিভ পলিসি গ্রহণ করে।
উদাহরণ:
সরকার সিদ্ধান্ত নিল যে তারা ফ্যামিলি কার্ড দেবে না, বরং এর পরিবর্তে ভিন্ন কোনো সামাজিক সুরক্ষা কর্মসূচি চালু করবে।
পাবলিক অ্যাকাউন্টেবিলিটি ইনডেক্স হলো প্রমিস ট্র্যাকার দ্বারা ব্যবহৃত মূল বিশ্লেষণাত্মক কাঠামো।
অঙ্গীকার পর্যবেক্ষণ
ইশতেহারের প্রতিশ্রুতিগুলো প্রতিনিয়ত ট্র্যাক করা হয় এবং সেগুলোর বর্তমান অবস্থা বিশ্লেষণ করা হয়।
গভর্নেন্স ও কর্মক্ষমতা পরিমাপ
উন্নয়ন ব্যয়, সামাজিক সুরক্ষার পরিধি, উদ্ভাবনী সমাধান এবং নাগরিক ধারণার (Citizen Perception) মতো ইন্ডিকেটরগুলো মূল্যায়ন করা হয়।
গুরুত্ব-ভিত্তিক স্কোরিং পদ্ধতি
প্রতিটি সূচকের গুরুত্ব ও প্রভাব অনুযায়ী আলাদা নম্বর বা 'ওয়েটেজ' প্রদান করা হয়।
পর্যায়ক্রমিক প্রকাশনা
নির্দিষ্ট সময় অন্তর অন্তর বা নিয়মিত বিরতিতে এই ইনডেক্সটি জনসমক্ষে প্রকাশ করা হবে।
পাবলিক স্বচ্ছতা
সমস্ত ফলাফল উন্মুক্ত জনপর্যবেক্ষণের জন্য প্রমিস ট্র্যাকার ড্যাশবোর্ডে প্রদর্শন করা হবে।
প্রমিস ট্র্যাকার গণতান্ত্রিক গভর্নেন্স কাঠামোতে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন বা ইমপ্যাক্ট তৈরি করবে:
জবাবদিহিতা সুদৃঢ়করণ
সরকার তাদের প্রতিশ্রুতি কতটুকু রক্ষা করছে, সে বিষয়ে নাগরিকরা সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পাবেন।
স্বচ্ছ শাসনব্যবস্থা
তথ্য সবার জন্য উন্মুক্ত হওয়ায় সরকারি সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা বৃদ্ধি পাবে।
ডাটা-ড্রিভেন পলিটিক্স
রাজনৈতিক আলোচনা ও ডিবেট কেবল 'পলিটিক্যাল রোটরিক' বা ফাঁকা বুলি থেকে সরে এসে বাস্তবমুখী ও কার্যকর নীতির ওপর ভিত্তি করবে।
পলিসি ইমপ্লিমেন্টেশনের উন্নয়ন
নাগরিক তদারকি বা ডেমোক্রেটিক ওভারসাইটের ফলে সরকার সুনির্দিষ্ট টাইমলাইন ও লক্ষ্যমাত্রা অনুযায়ী কাজ শেষ করতে উৎসাহিত হবে।
সিটিজেন এমপাওয়ারমেন্ট
সাংবাদিক, গবেষক এবং সিভিল সোসাইটি সরকারের পারফরম্যান্স ও এফিসিয়েন্সি মূল্যায়নের জন্য একটি শক্তিশালী ও আধুনিক হাতিয়ার পাবে।
প্রমিস ট্র্যাকার বাংলাদেশের গণতান্ত্রিক গভর্নেন্স কাঠামোকে শক্তিশালী করার ক্ষেত্রে একটি মাইলফলক। পদ্ধতিগতভাবে নির্বাচনী অঙ্গীকারগুলো ট্র্যাকিংয়ের মাধ্যমে এটি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দায়িত্বশীল নেতৃত্বের (Accountable Leadership) আদর্শকে আরও সুদৃঢ় করে।
এটি জাতীয় নীতি-নির্ধারণী পর্যায় থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত জবাবদিহিতার একটি নিরবচ্ছিন্ন চেইন (Accountability Chain) নিশ্চিত করতে সহায়তা করে, যা নাগরিকদের সরকারের প্রতিটি স্তরের পারফরম্যান্স ও এফিসিয়েন্সি মূল্যায়নে সক্ষম করে তোলে। পরিশেষে, প্রমিস ট্র্যাকার নিশ্চিত করতে চায় যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো যেন কেবল 'পলিটিক্যাল রোটরিক' হয়ে না থাকে, বরং জনসমক্ষে দায়বদ্ধ ও স্বচ্ছভাবে বাস্তবায়িত অঙ্গীকার হিসেবে প্রতিষ্ঠিত হয়।