উপকূলীয় অঞ্চলের উন্নয়ন
উপকূলীয় অঞ্চলের মানুষের উন্নয়নে জলবায়ু অভিযোজন, নিরাপদ জীবিকা ও অর্থনৈতিক সংযুক্তিকে অগ্রাধিকার দেয়া হবে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি থেকে নারী, শিশু, নিরাপদ পানি, স্যানিটেশন, স্বাস্থ্যসেবা, জেলে ও অন্যান্য পেশাজীবীদের সুরক্ষা নিশ্চিত করা হবে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস মোকাবিলায় টেকসই বেড়িবাঁধ, সাইক্লোন শেল্টার ও আগাম সতর্কতা ব্যবস্থা উন্নত করা হবে। লবণাক্ততা সহনশীল কৃষি, আধুনিক মৎস্য ও সামুদ্রিক অর্থনীতি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। সুনীল অর্থনীতির উন্নয়ন এবং আধুনিক বন্দর ব্যবস্থাপনায় গুরুত্বারোপ করা হবে। উপকূলীয় অঞ্চলের সার্বিক উন্নয়নের লক্ষ্যে 'উপকূল উন্নয়ন বোর্ড' গঠন করা হবে।
শুরু হয়নি