লজিস্টিকস হাব প্রতিষ্ঠা
বাংলাদেশের উপকূলীয় অঞ্চলকে আঞ্চলিক ও বৈশ্বিক বাণিজ্যের কৌশলগত কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চট্টগ্রাম ও মংলা বন্দরকে কেন্দ্র করে সমন্বিত লজিস্টিক হাব প্রতিষ্ঠা করা হবে। এ উদ্যোগের আওতায় বন্দর অবকাঠামোর আধুনিকায়ন, গভীর সমুদ্র বন্দর সক্ষমতা বৃদ্ধি, মাল্টিমোডাল ট্রান্সপোর্ট নেটওয়ার্ক (সমুদ্র-সড়ক-রেল-নদীপথ) একীভূতকরণ এবং ডিজিটাল কাস্টমস ও ট্রেড ফ্যাসিলিটেশন জোরদার করা হবে। একই সঙ্গে আধুনিক ওয়ারহাউজিং ও ডিস্ট্রিবিউশন সেন্টার সুবিধা সম্প্রসারণের মাধ্যমে সাপ্লাই চেইনের দক্ষতা নিশ্চিত করা হবে।
ক্ষেত্র:
বাণিজ্য সহজীকরণ ও আন্তর্জাতিক বাজার
শুরু হয়নি