সবার জন্য দ্রুত এবং নির্ভরযোগ্য ইন্টারনেট
দেশের প্রতিটি নাগরিকের জন্য শহরে এবং গ্রামে নির্ভরযোগ্য এবং উচ্চগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করা হবে। ওয়্যারলেস এবং ফাইবার-অপ্টিক ব্রডব্যান্ড নেটওয়ার্কের সমন্বয়ে এমন এক সুদৃঢ় অবকাঠামো গড়ে তোলা হবে, যাতে প্রতিটি মানুষ বিশ্বের সেরা আইসিটি সেবা গ্রহণ করতে পারে বাড়িতে, স্কুল-কলেজে এবং ব্যবসা কেন্দ্রে এবং বৈশ্বিক প্রযুক্তিভিত্তিক অর্থনীতির সাথে যুক্ত হওয়ার সমান সুযোগ পায়। তথ্যের অবাধ প্রবাহ ও ডিজিটাল সেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশের সকল স্কুল-কলেজ, সরকারি ও বেসরকারি কার্যালয়, গ্রামীণ ডিজিটাল সেন্টার, হাসপাতাল, রেল স্টেশন এবং বিমানবন্দরসহ প্রধান জনবহুল স্থানগুলোতে বিনামূল্যে উচ্চগতির ইন্টারনেট সংযোগ প্রদান করা হবে।
ক্ষেত্র:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
শুরু হয়নি