বৈশ্বিক ইন্টারনেট সংযোগ ও অবকাঠামো
ভবিষ্যতের গ্রাহক ও ব্যবসায়িক চাহিদাকে অগ্রাধিকার দিয়ে সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে একটি যুগোপযোগী 'কানেক্টিভিটি মাস্টারপ্ল্যান' বাস্তবায়ন করা হবে। এই পরিকল্পনার মূল ভিত্তি হবে: সর্বোত্তম মানের সাবমেরিন ক্যাবল সংযোগ; পর্যাপ্ত লো-অরবিট স্যাটেলাইট ব্যাকআপ ব্যবস্থা, এবং বহুমুখী আন্তর্জাতিক ইন্টারনেট হাবের সাথে কার্যকর সংযুক্তি। আমাদের লক্ষ্য হবে ৯৯.৯৯৯% নেটওয়ার্ক রিলায়েবিলিটি নিশ্চিত করার মাধ্যমে সারা দেশে নিরবচ্ছিন্ন, দ্রুততম ও সর্বাধিক নির্ভরযোগ্য ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া।
ক্ষেত্র:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
শুরু হয়নি