বিনিয়োগবান্ধব নীতি, স্টার্টআপ, ও উদ্ভাবন ফান্ড
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে দেশি-বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করতে এবং বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতে একটি দীর্ঘ মেয়াদি ফ্রেমওয়ার্ক চুক্তি সম্পাদন করা হবে। এর অধীনে বিনিয়োগকারীদের জন্য নিশ্চিত করা হবে আইসিটি বিনিয়োগকারীদের জন্য ১০ বছর মেয়াদি কর সুবিধা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, উচ্চগতির ইন্টারনেট সংযোগ; এবং প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা। আইটি ইনোভেশন ফান্ডের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে ২০৩০ সালের মধ্যে বিভিন্ন সৃজনশীল ও সমন্বিত কর্মসূচি বাস্তবায়ন করা হবে। প্রতিভাবান যুবসমাজ ও আগ্রহী উদ্যোক্তাদের সফটওয়্যার ও আইটি সার্ভিস সেক্টরে সার্বিক সহায়তা প্রদান করা হবে।
ক্ষেত্র:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
শুরু হয়নি