উন্মুক্ত প্রতিযোগিতা সৃষ্টি ও সাশ্রয়ী সেবা নিশ্চিতকরণ
ভিওআইপি, ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) এবং ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) মার্কেট ক্রমান্বয়ে আন্তর্জাতিক মান অনুযায়ী উন্মুক্ত করে দেয়া হবে; এর ফলে প্রতিযোগিতার সৃষ্টি হবে, কর্মসংস্থান বাড়বে, দক্ষতা বাড়বে এবং ইন্টারনেট ব্যয় হ্রাস পাবে। উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার কর্তৃক গৃহীত টেলিযোগাযোগ নেটওয়ার্ক এবং লাইসেন্সিং নীতি ২০২৫ এর সম্পূর্ণ পর্যালোচনা করা হবে এবং আইনের ভালো দিকগুলোর ধারাবাহিকতা বজায় রাখা হবে এবং বিতর্কিত দিকগুলো পুনঃনিরীক্ষা ও সংশোধন করা হবে।
ক্ষেত্র:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
শুরু হয়নি