আদালত বা ট্রাইব্যুনাল প্রদত্ত যেকোনো দণ্ড মার্জনা, স্থগিত বা হ্রাস করার ক্ষমতা রাষ্ট্রপতির থাকবে, যা তিনি আইন নির্ধারিত নীতি ও পদ্ধতি অনুসরণ করে প্রয়োগ করবেন
রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষেত্রে সংবিধানে এরূপ বিধান যুক্ত করা হবে যে, কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যেকোনো দণ্ডের মার্জনা, বিলম্বন ও বিরাম মঞ্জুর করার এবং যেকোনো দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করার ক্ষমতা রাষ্ট্রপতির থাকবে এবং আইনের দ্বারা নির্ধারিত মানদণ্ড, নীতি ও পদ্ধতি অনুসরণক্রমে তিনি উক্ত ক্ষমতা প্রয়োগ করবেন।
ক্ষেত্র:
সাংবিধানিক সংস্কার
শুরু হয়নি