শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জেলা ও উপজেলা পর্যায়ে একটি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যবস্থা চালু করা হবে
বেকার ও চাকরি প্রত্যাশীদের জন্য স্বচ্ছ ও নির্ভরযোগ্য কর্মসংস্থান প্ল্যাটফর্ম গঠনের লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জেলা ও উপজেলা পর্যায়ে একটি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যবস্থা চালু করা হবে। এখানে চাকুরী প্রত্যাশীরা নিবন্ধন করবেন। চাকুরী প্রত্যাশীদের দক্ষতা ও অন্যান্য যোগ্যতার সাথে ম্যাচিং প্রক্রিয়ায় যোগ্য বেকারদের বিভিন্ন প্রতিষ্ঠানের শূন্যপদে নিয়োগ প্রদানের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। যাদের দক্ষতার ঘাটতি রয়েছে, তাদেরকে উপযুক্ত দক্ষতা অর্জনের জন্য যথাযথ প্রশিক্ষণ কেন্দ্রসমূহে (কারিগরি ও অন্যান্য) প্রেরণের ব্যবস্থা করা হবে।
ক্ষেত্র:
দেশব্যাপি কর্মসংস্থান
শুরু হয়নি