প্রতিশ্রুতি খুঁজুন
বাংলা-ইংরেজির পাশাপাশি আরবি, জাপানিজ, কোরিয়ান, ইতালিয়ান, ম্যান্ডারিন ইত্যাদি তৃতীয় ভাষা শিক্ষা মাধ্যমিক পর্যায় থেকে চালু করা হবে।
ক্লাস সিক্স থেকে দলগত কাজ, ব্যক্তিগত নৈপুণ্যের উন্নয়ন (পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট), পারিবারিক, সামাজিক ও নৈতিক শিক্ষার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাকে আনন্দময় করে তোলা হবে।
প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে।
প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ও সমমানের শিক্ষকদের আধুনিক ও সময়োপযোগী প্রশিক্ষণ এবং দক্ষতা অর্জনসহ সার্বিক সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ট্যাবলেট কম্পিউটার প্রদান করা হবে।
কারিগরি শিক্ষা সংক্রান্ত জাতীয় ড্যাশবোর্ড, ক্যারিয়ার পোর্টাল, জব ম্যাচিং ও মাইক্রোলার্নিং সেবা চালুর উদ্যোগ নেওয়া হবে ।
ডিজিটাল কর্মশক্তির উন্নয়ন এবং ডিজিটাল দক্ষতা উন্নয়নে 'জাতীয় ডিজিটাল স্কিলস অথরিটি' গঠনের উদ্যোগ নেয়া হবে।
দেশের আইটি পার্কগুলোতে তরুণ উদ্যোক্তাদের জন্য ছোট ছোট অফিস স্পেস ও ফ্রি ওয়াইফাই সুবিধা দেওয়া হবে
ফ্রিল্যান্সার ও প্রযুক্তিবিদদের জন্য পেপালসহ আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে চালু করে বৈশ্বিক অর্থ লেনদেন, কেনাকাটা, বিল ও ফি ডিজিটালভাবে সহজ করা হবে।
নতুন পণ্য উদ্ভাবন ও বাজার সম্প্রসারণের মাধ্যমে 'মেড ইন বাংলাদেশ'-কে বৈশ্বিক বাজারে আরো শক্ত অবস্থানে তুলে ধরা হ
আইটি সেক্টরে নতুন শিল্প গড়ে তুলে প্রতি বছর সরাসরি দুই লক্ষ, এবং ফ্রিল্যান্সিং, ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি ও কনটেন্ট ক্রিয়েশনের মাধ্যমে পরোক্ষভাবে আট লক্ষ কর্মসংস্থান তৈরির লক্ষ্যে ব্যাপক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা
প্রত্যেক জেলার ঐতিহ্য ও বিখ্যাত পণ্যের ভিত্তিতে কুটির শিল্প ও এসএমই খাত বিকাশে স্বল্প সুদে ঋণ প্রদান