বাংলাদেশ প্রমিস ট্র্যাকার
বর্তমান সরকারের প্রধান জাতীয় অঙ্গীকারসমূহের স্বাধীন পর্যবেক্ষণ
প্রতিশ্রুতি
386
পূর্ণ হয়েছে
চলমান
আংশিক সম্পন্ন
স্থগিত
শুরু হয়নি
বাতিল
| ক্যাটাগরি | নীতি | স্ট্যাটাস | আপডেট |
|---|---|---|---|
| দারিদ্র্য নিরসন ও সামাজিক সুরক্ষা | বিএনপি পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবারকে দিবে ‘ফ্যামিলি কার্ড’ |
|
28 এপ্রিল 2026 |
| সুনীল অর্থনীতি | এই পরিকল্পনা আধুনিক স্টুডিও, ইনোভেশন হাব নির্মাণ, বিশেষায়িত প্রশিক্ষণ, বৃত্তি এবং বৈশ্বিক বিপণন কার্যক্রম জোরদার করতে ধারাবাহিকভাবে ব্যবহার করা হবে। |
|
28 এপ্রিল 2026 |
| কৃষক ও কৃষি উন্নয়ন | কৃষক কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে সার, বীজ, কীটনাশক, সরকারি ভর্তুকি ও প্রণোদনা এবং স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি সুবিধা পাওয়া যাবে |
|
28 এপ্রিল 2026 |
| বিদ্যুৎ ও জ্বালানি খাত উন্নয়ন |
|
21 এপ্রিল 2026 | |
| বিদ্যুৎ ও জ্বালানি খাত উন্নয়ন |
|
21 এপ্রিল 2026 | |
| শিল্পখাত | পাটকল, বস্ত্রকল, চিনিকল সহ আওয়ামী দুঃশাসনে বন্ধ হয়ে যাওয়া মাঝারি ও বৃহৎ শিল্পসমূহের তালিকা প্রস্তুত করে সেগুলো পুনরায় চালুর দৃশ্যমান উদ্যোগ নেয়া হবে। এই লক্ষ্যে সরকার, মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধি এবং বিশেষজ্ঞ সমন্বয়ে টাস্কফোর্স গঠন করে দ্রুত সরকারী, পাবলিক-প্রাইভেট যৌথ মালিকানা কিংবা ব্যক্তিমালিকানায় সব বন্ধ শিল্প চালু করা হবে। |
|
21 এপ্রিল 2026 |
| শিল্পখাত | যেসব বিনিয়োগে বিপুল কর্মসংস্থান সৃষ্টি হয়, সেই ধরনের প্রকল্পকে অগ্রাধিকার দেয়া হবে। শিল্পখাতে বিনিয়োগ সহজ করতে, কোম্পানি রেজিস্ট্রেশন থেকে শুরু করে ব্যাংকিং সাপোর্ট নিশ্চিতের লক্ষ্যে 'ওয়ান স্টপ সার্ভিস' বাস্তবায়ন করা হবে। |
|
21 এপ্রিল 2026 |
| কৃষক ও কৃষি উন্নয়ন | কৃষক কার্ড দিয়ে মোবাইলে আবহাওয়া ও বাজার তথ্য, মোবাইলে ফসলের চিকিৎসা সুবিধা পাওয়া যাবে। |
|
16 এপ্রিল 2026 |
| সীমিত আয়ের ও বস্তিবাসী মানুষের জন্য আবাসন সুবিধা | ফ্ল্যাট নির্মাণের জন্য বস্তি ছাড়ার আগেই প্রত্যেক বস্তিবাসী পরিবারকে ফ্ল্যাটের অগ্রিম বরাদ্দপত্র দেয়া হবে। পাশাপাশি সেখানে বসবাসরতদের সন্তানদের শিক্ষা ও সবার স্বাস্থ্যের উন্নয়নেও পদক্ষেপ গ্রহণ করা হবে। |
|
13 এপ্রিল 2026 |
| বিদ্যুৎ ও জ্বালানি খাত উন্নয়ন | নবায়নযোগ্য শক্তি ও শক্তি দক্ষতায় কর রেয়াত ও স্বল্পমূল্যের সবুজ অর্থায়ন সুবিধা দেওয়া হবে। |
|
12 এপ্রিল 2026 |
| ধর্মীয় সম্প্রীতি | খতিব, ইমাম-মুয়াজ্জিন সাহেবগণকে সরকারি ব্যবস্থাপনায় মাসিক সম্মানি প্রদান করা হবে। তাদেরকে ধর্মীয় উৎসবে বিশেষ ভাতা প্রদান করা হবে। |
|
16 মার্চ 2026 |
| সেবাখাত | বাংলাদেশের সীমিত ভূমির ব্যবহার ভিত্তিক আধুনিক সেবাখাত যেমন- ব্যাংক, ইন্সিওরেন্স ও ফিনান্সিয়াল সার্ভিস, হোটেল-রেস্টুরেন্ট, আইটি ইন্ডাস্ট্রি, বিনোদন শিল্প, পর্যটন শিল্প, পরিবহন, টেলিকমিউনিকেশন, দূর-শিক্ষণ, এয়ার-হাব, ওয়াটার হাব, সিকিউরিটি সার্ভিস, বন্দর ও জাহাজ, স্বাস্থ্যসেবা, টেলি-মেডিসিন ইত্যাদি সমৃদ্ধ করার সমন্বিত উন্নয়ন কৌশল গ্রহণ করা হবে। বহুজাতিক প্রযুক্তি কোম্পানিকে আঞ্চলিক সদরদপ্তর বা গবেষণা সেন্টার স্থাপনে প্রণোদনা দেওয়া হবে। সব সেবা প্রতিষ্ঠানের জন্য লাইসেন্স, ট্যাক্স সার্টিফিকেট, এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় অনুমোদন এক জায়গায় প্রাপ্তির জন্য একটি ডিজিটাল সিঙ্গেল উইন্ডো গড়ে তোলা হবে। |
|
08 মার্চ 2026 |
| সেবাখাত | সেবাখাতকে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর, উদ্ভাবন এবং রপ্তানিমুখী শক্তিতে রূপান্তর করে দেশে বিপুল কর্মসংস্থান সৃষ্টি করা হবে। ফলে রপ্তানি বৈচিত্র্য বাড়াবে। |
|
08 মার্চ 2026 |
| সেবাখাত | স্থাপত্য, ইঞ্জিনিয়ারিং, কনসালটেন্সি, স্বাস্থ্যসেবার মতো পেশাগত প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক সার্টিফিকেশন ও ব্র্যান্ডিংয়ে সহায়তা করা হবে। |
|
08 মার্চ 2026 |
| রাজস্ব আয় ও ব্যয় ব্যবস্থাপনা | ২০৩৫ সালের মধ্যে কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করা হবে। করের বোঝা না বাড়িয়েই বাস্তবসম্মত ও কার্যকর উদ্যোগ নেওয়া হবে। |
|
08 মার্চ 2026 |
| রাজস্ব আয় ও ব্যয় ব্যবস্থাপনা | বিএনপি কর প্রশাসনকে আধুনিক, পেশাদার ও প্রযুক্তিনির্ভর করে তুলবে, যাতে অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্প্রসারণ সরাসরি রাজস্ব বৃদ্ধিতে প্রতিফলিত হয়। কর প্রশাসন হবে সহায়ক, শাস্তিমূলক নয়-যাতে অর্থনীতির গতি ব্যাহত না হয়ে বরং করভিত্তি স্বেচ্ছায় বিস্তৃত হয়। |
|
08 মার্চ 2026 |
| রাজস্ব আয় ও ব্যয় ব্যবস্থাপনা | বিএনপি বিশ্বাস করে, ভ্যাট রাজস্ব বাড়ানোর সবচেয়ে টেকসই উপায় করহার বাড়ানো নয়, বরং উৎপাদন ও ভোগের পরিধি সম্প্রসারণ। এজন্য বিনিয়োগবান্ধব নীতি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ এবং অভ্যন্তরীণ বাজার শক্তিশালী করা হবে। |
|
08 মার্চ 2026 |
| রাজস্ব আয় ও ব্যয় ব্যবস্থাপনা | বিএনপি আয়কর ব্যবস্থাকে তথ্যভিত্তিক ও সর্বজনীন করবে। ডিজিটাল লেনদেন, ব্যাংক হিসাব ও সম্পত্তির তথ্য ব্যবহার করে উচ্চ আয়ের ব্যক্তি ও ব্যবসাকে করের আওতায় আনা হবে, যাতে বিনিয়োগ ও প্রবৃদ্ধির সুফল রাষ্ট্রীয় কোষাগারে প্রতিফলিত হয়। ফলে প্রবৃদ্ধি আর 'করবিহীন প্রবৃদ্ধি' হিসেবে রয়ে যাবে না। |
|
08 মার্চ 2026 |
| রাজস্ব আয় ও ব্যয় ব্যবস্থাপনা | বিনিয়োগ বাড়ানোর নামে কর ছাড় দীর্ঘদিন ধরে রাজস্ব ক্ষয়ের প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে। বিএনপি কর প্রণোদনাকে উৎপাদন, কর্মসংস্থান ও প্রযুক্তি উন্নয়নের সঙ্গে সরাসরি যুক্ত করবে। যে প্রণোদনা বাস্তব বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি করবে, তা বজায় থাকবে; যা কেবল মুনাফা বাড়িয়ে রাজস্ব ক্ষয় ঘটাবে, তা বাতিল করা হবে। |
|
08 মার্চ 2026 |
| রাজস্ব আয় ও ব্যয় ব্যবস্থাপনা | অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্প্রসারণের সঙ্গে সঙ্গে স্থাবর সম্পদ ও সম্পদমূল্যের বৃদ্ধি ঘটে। বিএনপি এই সম্পদ বৃদ্ধিকে করভিত্তিতে আনতে আধুনিক সম্পত্তি কর ব্যবস্থা গড়ে তুলবে। এতে উৎপাদন ও বিনিয়োগ থেকে সৃষ্ট সম্পদ রাজস্বে রূপান্তরিত হবে এবং কর কাঠামোর ন্যায্যতা বাড়বে। |
|
08 মার্চ 2026 |
| শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন |
|
08 মার্চ 2026 | |
| রাজস্ব আয় ও ব্যয় ব্যবস্থাপনা | বাংলাদেশের রাজস্ব সংকটের মূল কারণ কেবল কর প্রশাসনের দুর্বলতা নয়; বরং অর্থনৈতিক কর্মকাণ্ডের সংকীর্ণতা। বিএনপি'র দৃষ্টিতে রাজস্ব বৃদ্ধি অর্থনৈতিক পুনর্জাগরণের ফল। বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান ও ভোগের স্বাভাবিক সম্প্রসারণের মধ্য দিয়েই একটি ন্যায্য, শক্তিশালী ও টেকসই রাজস্ব কাঠামো গড়ে উঠবে। এই স্বাভাবিক অর্থনৈতিক চক্রকে সক্রিয় করাই বিএনপি'র রাজস্ব কৌশলের কেন্দ্রবিন্দু। |
|
08 মার্চ 2026 |
| শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন | অগ্রাধিকার ভিত্তিতে 'শিক্ষা সংস্কার কমিশন' গঠন করা হবে। |
|
08 মার্চ 2026 |
| বেসরকারি খাত উন্নয়ন | ব্যাংক খাতের সুশাসন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, সুদের হার যৌক্তিকীকরণ এবং আস্থা ফিরিয়ে আনার জন্য কার্যকর নীতি প্রণয়ন করা হবে। জনগণের ঘাড় থেকে বাড়তি ট্যাক্সের বোঝা কমানো হবে। |
|
08 মার্চ 2026 |
| বেসরকারি খাত উন্নয়ন | বেসরকারি খাত উন্নয়নে সার্বিক নীতিগত সুবিধা প্রদান করা হবে। ব্যবসা নিবন্ধন, লাইসেন্স, ট্যাক্স সার্টিফিকেট (টিআইএন), আইনি-নিয়ন্ত্রণ সব ক্ষেত্রেই জটিলতা কমিয়ে ডিজিটাল ব্যবস্থা চালু করা হবে। |
|
08 মার্চ 2026 |
| বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ | প্রবাসী বাংলাদেশীদের প্রবাসী কল্যাণ ফাউণ্ডেশনের সদস্যপদ দেয়া হবে। মৃত্যু/দুর্ঘটনা/চাকরি হারালে সহায়তা দেয়া হবে। উদ্যোক্তা সহায়তায় এসএমই/ভেঞ্চার ক্যাপিটাল প্রাপ্তির সুযোগ থাকবে। দেশে ফেরত প্রবাসীদের কর্মসংস্থান ও পরিবারের শিক্ষা-স্বাস্থ্য সুরক্ষা দেয়া হবে। পুনরায় বিদেশযাত্রায় সহায়তা দেয়া হবে। |
|
08 মার্চ 2026 |
| গণমাধ্যম | সাংবাদিকদের কল্যাণে নানামুখী প্রকল্প বাস্তবায়ন করা হবে। 'জাতীয় সাংবাদিক অবসর কল্যাণ বোর্ড' গঠন করা হবে। |
|
08 মার্চ 2026 |
| স্থানীয় সরকার | স্থানীয় সরকার ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাধীন সকল সেবা (যেমন: ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ভিজিএফ, প্রতিবন্ধিভাতা ইত্যাদি) সম্পর্কে বিস্তারিত তথ্য উন্মুক্ত স্থানে বিলবোর্ড আকারে জনগণকে অবহিত করার ব্যবস্থা গ্রহণ করা হবে। এতে স্বচ্ছতা নিশ্চিত হবে এবং দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলবাজি কমবে । |
|
08 মার্চ 2026 |
| স্থানীয় সরকার | ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের উদ্যোগে স্থানীয় জনগণের অংশগ্রহণে বছরে অন্তত একবার উন্নয়ন কাজের উন্মুক্ত সভা আয়োজন করা হবে। এতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও তৃণমূল জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে। নির্বাচিত প্রতিনিধিরাও জবাবদিহিতা ও দায়বদ্ধতার আওতায় আসবেন । |
|
08 মার্চ 2026 |
| মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান | রাষ্ট্রীয় উদ্যোগে নিবিড় জরিপের ভিত্তিতে মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা প্রণয়ন করা হবে এবং তাঁদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান নিশ্চিত করা হবে। শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণার্থে নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে। মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে মুক্তিযোদ্ধা ভাতা বৃদ্ধি এবং এই ভাতা ব্যবস্থাপনাকে দুর্নীতি ও ত্রুটিমুক্ত করা হবে। |
|
08 মার্চ 2026 |
| মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান | জুলাই গণঅভ্যুত্থানে এবং ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সকল শহীদের তালিকা প্রস্তুত করে নিজ-নিজ এলাকায় তাদের নামে সরকারি স্থাপনার নামকরণ করা হবে । শহীদ পরিবারগুলোকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও অর্থনৈতিক সহায়তা প্রদান করা হবে |
|
08 মার্চ 2026 |
| মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান | জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠন করতে পারলে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের দেখভালের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীন একটি আলাদা বিভাগ প্রতিষ্ঠা করা হবে। এই বিভাগ শহীদ ও আহতদের দায়েরকৃত মামলার বিচার দ্রুততর করা, সম্মানজনক জীবিকা এবং তাদের অসহায় সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নেবে। এই বিভাগে শহীদ পরিবারের সদস্য ও আহতদের মধ্য থেকে যোগ্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। |
|
08 মার্চ 2026 |
| তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | ক্লাউড-ফার্স্ট প্রযুক্তি আওতায় দেশে প্রথম এআই-চালিত ডেটা সেন্টার ক্যাম্পাস স্থাপন করা হবে। এটি সরকারি ও বেসরকারি উভয় সেবাকে নিরাপদ, দ্রুত এবং স্কেলযোগ্য অবকাঠামো প্রদান করবে। বাংলাদেশকে গুগল, ফেসবুক, অ্যামাজন ও মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানের 'এজ ডেটা সেন্টার হাব' হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয়া হবে। এর ফলে দেশের ডেটা দেশেই থাকবে, ব্যান্ডউইডথ আমদানি নির্ভরতা কমবে এবং প্রকৃত ডিজিটাল সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হবে। |
|
08 মার্চ 2026 |
| তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | বিএনপি সরকার পরিচালনার সুযোগ পেলে ফ্রিল্যান্সার ও প্রযুক্তিবিদদের সুবিধার জন্য পে'পাল সহ জাতীয় ই-ওয়ালেট চালু করবে, যাতে দৈনন্দিন কেনাকাটা, বিল, ফি, কর সবই সহজে ডিজিটালভাবে পরিশোধ করা যায় এবং ফ্রিল্যান্সার বা তরুণ আইসিটি উদ্যোক্তা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে বিদেশ থেকে তাদের কষ্টার্জিত অর্থ গ্রহণের জন্য কোনোও ব্যাংকিং জটিলতার সম্মুখীন হতে হয় না। |
|
08 মার্চ 2026 |
| তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | সকল নাগরিকদের সাইবার নিরাপত্তা সাইবার বুলিং এবং তথ্য ও দেশের গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামো রক্ষায়, দেশি-বিদেশি স্টেকহোল্ডারদের সাথে নিয়ে শক্তিশালী সাইবার নিরাপত্তা নীতিমালা ও আইন করতে চায় বিএনপি। সরকারি ও বেসরকারি উভয় খাতের নিরাপত্তা সমন্বয়ে একটি জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্র স্থাপন করা হবে যাতে, শিশু, শিক্ষার্থী, মহিলা বা পুরুষ সাইবার বুলিং থেকে কোনও হয়রানির সম্মুখীন না হন। এবং যদি এমন কিছু হয়, তাহলে যে কোনোও ভুক্তভোগী যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করতে পারেন, যারা মূল সমস্যাটি সমাধানের জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নিতে পারেন। |
|
08 মার্চ 2026 |
| তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | দেশের সফটওয়্যার, হার্ডওয়্যার ও বিপিও শিল্পকে শক্তিশালী করতে আগামীতে বিএনপি সরকার গঠন করে "মেইড ইন বাংলাদেশ/ এসেম্বল্ড ইন বাংলাদেশ/ সার্ভিসড ইন বাংলাদেশ” উদ্যোগ চালু করতে চায়, যাতে এসব পণ্য ও সেবা আন্তর্জাতিক বাজারে প্রথম সারিতে প্রতিযোগিতা করতে পারে। |
|
08 মার্চ 2026 |
| তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে দেশি-বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করতে এবং বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতে একটি দীর্ঘ মেয়াদি ফ্রেমওয়ার্ক চুক্তি সম্পাদন করা হবে। এর অধীনে বিনিয়োগকারীদের জন্য নিশ্চিত করা হবে আইসিটি বিনিয়োগকারীদের জন্য ১০ বছর মেয়াদি কর সুবিধা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, উচ্চগতির ইন্টারনেট সংযোগ; এবং প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা। আইটি ইনোভেশন ফান্ডের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে ২০৩০ সালের মধ্যে বিভিন্ন সৃজনশীল ও সমন্বিত কর্মসূচি বাস্তবায়ন করা হবে। প্রতিভাবান যুবসমাজ ও আগ্রহী উদ্যোক্তাদের সফটওয়্যার ও আইটি সার্ভিস সেক্টরে সার্বিক সহায়তা প্রদান করা হবে। |
|
08 মার্চ 2026 |
| তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | ভিওআইপি, ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) এবং ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) মার্কেট ক্রমান্বয়ে আন্তর্জাতিক মান অনুযায়ী উন্মুক্ত করে দেয়া হবে; এর ফলে প্রতিযোগিতার সৃষ্টি হবে, কর্মসংস্থান বাড়বে, দক্ষতা বাড়বে এবং ইন্টারনেট ব্যয় হ্রাস পাবে। উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার কর্তৃক গৃহীত টেলিযোগাযোগ নেটওয়ার্ক এবং লাইসেন্সিং নীতি ২০২৫ এর সম্পূর্ণ পর্যালোচনা করা হবে এবং আইনের ভালো দিকগুলোর ধারাবাহিকতা বজায় রাখা হবে এবং বিতর্কিত দিকগুলো পুনঃনিরীক্ষা ও সংশোধন করা হবে। |
|
08 মার্চ 2026 |
| তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | প্রধান প্রধান আন্তঃনগর রুটে আরও অধিক সংখ্যক এক্সপ্রেস সার্ভিস চালু করা হবে। |
|
08 মার্চ 2026 |
| তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | ভবিষ্যতের গ্রাহক ও ব্যবসায়িক চাহিদাকে অগ্রাধিকার দিয়ে সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে একটি যুগোপযোগী 'কানেক্টিভিটি মাস্টারপ্ল্যান' বাস্তবায়ন করা হবে। এই পরিকল্পনার মূল ভিত্তি হবে: সর্বোত্তম মানের সাবমেরিন ক্যাবল সংযোগ; পর্যাপ্ত লো-অরবিট স্যাটেলাইট ব্যাকআপ ব্যবস্থা, এবং বহুমুখী আন্তর্জাতিক ইন্টারনেট হাবের সাথে কার্যকর সংযুক্তি। আমাদের লক্ষ্য হবে ৯৯.৯৯৯% নেটওয়ার্ক রিলায়েবিলিটি নিশ্চিত করার মাধ্যমে সারা দেশে নিরবচ্ছিন্ন, দ্রুততম ও সর্বাধিক নির্ভরযোগ্য ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া। |
|
08 মার্চ 2026 |
| তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | দেশের প্রতিটি নাগরিকের জন্য শহরে এবং গ্রামে নির্ভরযোগ্য এবং উচ্চগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করা হবে। ওয়্যারলেস এবং ফাইবার-অপ্টিক ব্রডব্যান্ড নেটওয়ার্কের সমন্বয়ে এমন এক সুদৃঢ় অবকাঠামো গড়ে তোলা হবে, যাতে প্রতিটি মানুষ বিশ্বের সেরা আইসিটি সেবা গ্রহণ করতে পারে বাড়িতে, স্কুল-কলেজে এবং ব্যবসা কেন্দ্রে এবং বৈশ্বিক প্রযুক্তিভিত্তিক অর্থনীতির সাথে যুক্ত হওয়ার সমান সুযোগ পায়। তথ্যের অবাধ প্রবাহ ও ডিজিটাল সেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশের সকল স্কুল-কলেজ, সরকারি ও বেসরকারি কার্যালয়, গ্রামীণ ডিজিটাল সেন্টার, হাসপাতাল, রেল স্টেশন এবং বিমানবন্দরসহ প্রধান জনবহুল স্থানগুলোতে বিনামূল্যে উচ্চগতির ইন্টারনেট সংযোগ প্রদান করা হবে। |
|
08 মার্চ 2026 |
| সুশাসন (দুর্নীতি দমন, আইনের শাসন, জনপ্রশাসন, বিচার বিভাগ, পুলিশ) | দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠে কেবলমাত্র জ্ঞান, প্রজ্ঞা, নীতিবোধ, বিচারবোধ ও সুনামের কঠোর মানদণ্ডে যাচাই করে বিচারক নিয়োগ করা হবে। সুপ্রীম কোর্টের বিচারপতি নিয়োগের জন্য সংবিধানের ৯৫(২) (গ) অনুযায়ী ‘বিচারপতি নিয়োগ আইন’ প্রণয়ন করা হবে। |
|
08 মার্চ 2026 |
| সুশাসন (দুর্নীতি দমন, আইনের শাসন, জনপ্রশাসন, বিচার বিভাগ, পুলিশ) | বর্তমান বিচার ব্যবস্থার সংস্কারের জন্য একটি ‘জুডিশিয়াল কমিশন’ গঠন করা হবে। অধস্তন আদালত সমূহের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান সুপ্রীম কোর্টের উপর ন্যস্ত করা হবে। বিচার বিভাগের জন্য সুপ্রীম কোর্টের নিয়ন্ত্রণাধীন পৃথক সচিবালয়কে আরো শক্তিশালী করা হবে। |
|
08 মার্চ 2026 |
| সুশাসন (দুর্নীতি দমন, আইনের শাসন, জনপ্রশাসন, বিচার বিভাগ, পুলিশ) | সুপ্রীম কোর্টের বিচারপতিদের অভিশংসন প্রশ্নে সংবিধানে বর্ণিত ইতোপূর্বেকার ‘সুপ্রীম জুডিশিয়াল কাউন্সিল’ ব্যবস্থা অব্যাহত রাখা এবং আরো শক্তিশালী করা হবে। এলক্ষ্যে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনয়ন করা হবে। উল্লেখ্য যে, সুপ্রীম জুডিশিয়াল কাউন্সিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় প্রতিষ্ঠিত হয়েছিল এবং ফ্যাসিস্ট আমলে বাতিল করা হয়েছিল। |
|
08 মার্চ 2026 |
| সুশাসন (দুর্নীতি দমন, আইনের শাসন, জনপ্রশাসন, বিচার বিভাগ, পুলিশ) |
|
08 মার্চ 2026 | |
| সুশাসন (দুর্নীতি দমন, আইনের শাসন, জনপ্রশাসন, বিচার বিভাগ, পুলিশ) | কেবল জিডিই নয় দেশব্যাপী থানাগুলোতে অন-লাইন পদ্ধতিতে অভিযোগ দায়েরের সুযোগ সৃষ্টি করে ফৌজদারি বিচার প্রার্থীদের প্রকৃত অর্থে আইনের নিরাপত্তা পাওয়ার অধিকার প্রতিষ্ঠার পথ সুগম করা হবে । |
|
08 মার্চ 2026 |
| সুশাসন (দুর্নীতি দমন, আইনের শাসন, জনপ্রশাসন, বিচার বিভাগ, পুলিশ) | সরকারের বিভিন্ন দপ্তর-সংস্থায় প্রায় পাঁচ লক্ষের অধিক সরকারি কর্মচারীর পদ শূন্য আছে। যতদ্রুত সম্ভব সম্পূর্ন স্বচ্ছ প্রক্রিয়ায় যোগ্যতার ভিত্তিতে মেধাবী তরুণ-তরুণীদের সকল শূন্য পদে নিয়োগ দেয়া হবে। |
|
08 মার্চ 2026 |
| অর্থনীতির গণতন্ত্রায়ণ- ট্রিলিয়ন ডলারের অর্থনীতি |
|
08 মার্চ 2026 | |
| অর্থনীতির গণতন্ত্রায়ণ- ট্রিলিয়ন ডলারের অর্থনীতি |
|
08 মার্চ 2026 | |
| সুশাসন (দুর্নীতি দমন, আইনের শাসন, জনপ্রশাসন, বিচার বিভাগ, পুলিশ) | গুম মানবাধিকারের চরম লঙ্ঘন। আজ পর্যন্ত একটি গুমের ঘটনারও ন্যায়বিচার হয়নি। ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো ব্যক্তি যেন গুম না হয়, সেটি নিশ্চিত করার জন্য বিএনপি জাতিসংঘ কর্তৃক গৃহীত গুম প্রতিরোধ সংক্রান্ত আন্তর্জাতিক কনভেশন (আইসিপিপিইডি) অনুসারে দ্রুত যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। |
|
08 মার্চ 2026 |
| সুশাসন (দুর্নীতি দমন, আইনের শাসন, জনপ্রশাসন, বিচার বিভাগ, পুলিশ) | ফ্যাসিস্ট আমলে গুম-খুনের শিকার হয়ে যারা শহীদ হয়েছেন, তাদের নামে গুরুত্বপূর্ণ সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনার নামকরণ করা হবে, যাতে প্রজন্মের পর প্রজন্ম এই শহীদদেরকে গৌরবের সঙ্গে স্মরণ করতে পারে। |
|
08 মার্চ 2026 |
| সুশাসন (দুর্নীতি দমন, আইনের শাসন, জনপ্রশাসন, বিচার বিভাগ, পুলিশ) | বিগত ফ্যাসিস্ট আওয়ামী আমলে সংঘটিত অর্থপাচার ও দুর্নীতির অনুসন্ধান করে একটি পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশ এবং এতে চিহ্নিত দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে । পাচারকৃত অর্থ দেশে ফেরত আনার প্রয়োজনীয় রাজনৈতিক, কূটনৈতিক, প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে । উল্লেখ্য যে, অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক প্রকাশিত শ্বেতপত্রটি অসম্পূর্ণ বিধায় ন্যায়বিচারের স্বার্থে একটি পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশ জরুরী । |
|
08 মার্চ 2026 |
| সুশাসন (দুর্নীতি দমন, আইনের শাসন, জনপ্রশাসন, বিচার বিভাগ, পুলিশ) | সরকারি ব্যয় ও প্রকল্প ব্যয়ের কেবল আর্থিক অডিটই নয়, ‘পারফরম্যান্স অডিট’ বাস্তবায়ন করা হবে । এতে সরকারি ব্যয়ের ক্ষেত্রে জবাবদিহিতা বাড়বে এবং সুনির্দিষ্টভাবে প্রকল্পের ইস্পিত লক্ষ্য অর্জিত হবে । |
|
08 মার্চ 2026 |
| সুশাসন (দুর্নীতি দমন, আইনের শাসন, জনপ্রশাসন, বিচার বিভাগ, পুলিশ) | দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সর্ব ক্ষেত্রে পূর্ণ স্বচ্ছতা, উন্মুক্ত দরপত্র, সম্পদ বিবরণী, রিয়েল-টাইম অডিট এবং শক্তিশালী তথ্য অধিকার আইন নিশ্চিত করা হবে । |
|
08 মার্চ 2026 |
| বিনিয়োগ ও বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ | বাংলাদেশকে 'নেক্সট ফ্রন্টিয়ার ইকোনমি' হিসেবে ব্র্যান্ডিং করার জন্য বৈশ্বিক প্রচারণা চালানো হবে। দূতাবাস ও রোডশোর মাধ্যমে দেশের সম্ভাবনাময় খাতগুলো তুলে ধরা হবে। |
|
08 মার্চ 2026 |
| বিনিয়োগ ও বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ | বৈধভাবে পরিচালিত বিদেশি ব্যবসাগুলো যাতে ৩০ দিনের মধ্যে নির্ধারিত মুনাফা নিজ দেশে ফেরত পাঠাতে পারে সে সংক্রান্ত কার্যকর পদক্ষেপ নেয়া হবে. দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি ও দ্বৈত কর পরিহার চুক্তির সংখ্যা বাড়ানো হবে. |
|
08 মার্চ 2026 |
| বিনিয়োগ ও বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ | অবকাঠামো বিনিয়োগের ভিত্তি। তাই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ, আধুনিক সড়ক, বন্দর ও লজিস্টিক হাব উন্নয়নে জোর দেওয়া হবে। নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ উৎসাহিত করা হবে এবং বাড়ানো হবে। |
|
08 মার্চ 2026 |
| বিনিয়োগ ও বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ | বাণিজ্যিক মামলা নির্দিষ্ট সময়সীমায় নিষ্পত্তি করতে 'বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যিক আদালত' প্রতিষ্ঠা করা হবে এবং আন্তর্জাতিক সালিশি বিকল্প উত্সাহিত করা হবে। |
|
08 মার্চ 2026 |
| বিনিয়োগ ও বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ | বিনিয়োগকারীরা যাতে প্রথম দিন থেকেই কাজ শুরু করতে পারে সেলক্ষ্যে 'প্লাগ অ্যান্ড পে' পরিবেশ তৈরি করতে অনুমোদন প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল করা হবে. বিনিয়োগকারীদের সাথে বিনিয়োগ সংক্রান্ত সংশ্লিষ্ট দপ্তরের কার্যাদি সহজীকরণ করা হবে. |
|
08 মার্চ 2026 |
| বিনিয়োগ ও বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ | Gemini saidবিনিয়োগকারীদের লিয়াজোঁ অফিসার হিসেবে কাজ করার জন্য 'এফডিআই ক্যাপ্টেন' (FDI Captain) নিয়োগ করা হবে। এছাড়া বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে একটি ২৪/৭ সক্রিয় হেল্পডেস্ক এবং আনুষ্ঠানিক অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা গড়ে তোলা হবে |
|
08 মার্চ 2026 |
| বিনিয়োগ ও বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ |
|
08 মার্চ 2026 | |
| বিনিয়োগ ও বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ | কোম্পানি নিবন্ধন ৪৮ ঘণ্টার মধ্যে এবং ওয়ার্ক পারমিট সাত দিনের মধ্যে সম্পন্ন করা হবে. |
|
08 মার্চ 2026 |
| বিনিয়োগ ও বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ | এক ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক রোডম্যাপ অনুযায়ী বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ জিডিপির ০.৪৫ শতাংশ থেকে ২.৫ শতাংশে উন্নীত করার চেষ্টা করা হবে |
|
08 মার্চ 2026 |
| বেসরকারি খাত উন্নয়ন |
|
08 মার্চ 2026 | |
| বেসরকারি খাত উন্নয়ন |
|
08 মার্চ 2026 | |
| বেসরকারি খাত উন্নয়ন |
|
08 মার্চ 2026 | |
| শিল্পখাত | বিমসটেক, আসিয়ান এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে নতুন বাজার-সুবিধা ও বিভিন্ন খাতে প্রেফারেনশিয়াল চুক্তি সম্পাদনের উদ্যোগ গ্রহণ করা হবে। |
|
08 মার্চ 2026 |
| বেসরকারি খাত উন্নয়ন |
|
08 মার্চ 2026 | |
| শিল্পখাত | 'ন্যাশনাল গ্রীন ইন্ডাস্ট্রিয়াল পলিসি'-এর মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি, বর্জ্য থেকে সম্পদ উৎপাদন এবং কম-কার্বন শিল্পায়নে প্রণোদনা দিয়ে গ্রীন ইন্ডাস্ট্রি গড়ে তোলা হবে। |
|
08 মার্চ 2026 |
| শিল্পখাত | অগ্রাধিকার খাতের জন্য 'ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল স্ট্যাবিলাইজেশন ফান্ড' থেকে স্বল্পসুদে ঋণ ও রপ্তানি গ্যারান্টি দেওয়া হবে। বন্দর সমূহের কাষ্টমস, লজিস্টিক্স ও পরিদর্শন ব্যবস্থা সম্পূর্ণ অনলাইন ভিত্তিক করে বাংলাদেশকে একটি নির্ভরযোগ্য ট্রেড হাব হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। |
|
08 মার্চ 2026 |
| শিল্পখাত | বাংলাদেশে একটি 'ন্যাশনাল ট্রেড কম্পিটিটিভনেস কাউন্সিল' গঠন করা হবে। পাশাপাশি, একটি কৌশলগত টেক্সটাইল ফান্ড গঠন করবো, যা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্পের বিকাশে টেকসই, স্বল্পসুদে দীর্ঘমেয়াদি অর্থায়ন নিশ্চিত করা যায়। |
|
08 মার্চ 2026 |
| শিল্পখাত | ফ্যাসিস্ট আওয়ামীলীগের সময়ে উচ্চ আমদানি নির্ভরতা এবং দুর্বল রপ্তানি বৈচিত্র্যের কারণে বাণিজ্য ঘাটতি বেড়েছে। বাণিজ্যনীতিকে পুনর্গঠন করে কাঁচামালের শুল্ক কাঠামো যৌক্তিক করা, প্রেফারেনশিয়াল চুক্তি পুনর্মূল্যায়ন, এবং গুরুত্বপূর্ণ ইনপুটে দেশীয় উৎপাদন সক্ষমতা গড়ে তোলা হবে, যাতে বাণিজ্য ঘাটতি হ্রাস পায়। |
|
08 মার্চ 2026 |
| পুঁজিবাজার সংস্কার ও উন্নয়ন |
|
08 মার্চ 2026 | |
| তথ্য ও যোগাযোগ প্রযুক্তি |
|
08 মার্চ 2026 | |
| সুশাসন (দুর্নীতি দমন, আইনের শাসন, জনপ্রশাসন, বিচার বিভাগ, পুলিশ) |
|
04 মার্চ 2026 | |
| সুশাসন (দুর্নীতি দমন, আইনের শাসন, জনপ্রশাসন, বিচার বিভাগ, পুলিশ) |
|
04 মার্চ 2026 | |
| সেবাখাত |
|
04 মার্চ 2026 | |
| সেবাখাত |
|
04 মার্চ 2026 | |
| বিদ্যুৎ ও জ্বালানি খাত উন্নয়ন |
|
04 মার্চ 2026 | |
| বিদ্যুৎ ও জ্বালানি খাত উন্নয়ন |
|
04 মার্চ 2026 | |
| বিদ্যুৎ ও জ্বালানি খাত উন্নয়ন |
|
04 মার্চ 2026 | |
| বিদ্যুৎ ও জ্বালানি খাত উন্নয়ন |
|
04 মার্চ 2026 | |
| বিদ্যুৎ ও জ্বালানি খাত উন্নয়ন |
|
04 মার্চ 2026 | |
| বিদ্যুৎ ও জ্বালানি খাত উন্নয়ন |
|
04 মার্চ 2026 | |
| বিদ্যুৎ ও জ্বালানি খাত উন্নয়ন |
|
04 মার্চ 2026 | |
| বিদ্যুৎ ও জ্বালানি খাত উন্নয়ন |
|
04 মার্চ 2026 | |
| সৃজনশীল অর্থনীতির উন্নয়ন | বাংলাদেশী কন্টেন্ট ক্রিয়েটর ও এই খাত সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে আন্তর্জাতিক বাজারে প্রবেশে সক্রিয় সহায়তা দেওয়া হবে। আন্তর্জাতিক উৎসব ও বাজারে সৃজনশীল সম্ভাবনাকে তুলে ধরতে ‘ক্রিয়েটেড ইন বাংলাদেশ’ নামে জাতীয় ব্র্যান্ড চালু করা হবে। সৃজনশীল অর্থনীতি খাতে কৌশলগত নেতৃত্ব দিতে ‘বাংলাদেশ ক্রিয়েটিভ ডেভলপমেন্ট অথরীতি’ গঠন করা হবে। |
|
04 মার্চ 2026 |
| সৃজনশীল অর্থনীতির উন্নয়ন | দেশজুড়ে আঞ্চলিক সৃজনশীল হাব গড়ে তোলা হবে। নতুন উদ্যোক্তাদের জন্য এবং রপ্তানি-প্রস্তুত বাণিজ্যিক প্রকল্পের জন্য পারফরম্যান্স-ভিত্তিক গ্রান্ট স্কীম চালু করা হবে। |
|
04 মার্চ 2026 |
| সৃজনশীল অর্থনীতির উন্নয়ন | সৃজনশীল অর্থনীতির খাতগুলোর উন্নয়নে ১০ বছরের বিনিয়োগ পরিকল্পনা গ্রহণ করা হবে। এই পরিকল্পনা আধুনিক স্টুডিও, ইনোভেশন হাব নির্মাণ, বিশেষায়িত প্রশিক্ষণ, বৃত্তি এবং বৈশ্বিক বিপণন কার্যক্রম জোরদার করতে ধারাবাহিকভাবে ব্যবহার করা হবে। |
|
04 মার্চ 2026 |
| জাতিগঠন | এই উদ্যোগের মাধ্যমে ফ্যাসিবাদী সময়ে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনগুলোর সত্য উদ্ঘাটন করা হবে, যারা নির্যাতনের শিকার হয়েছেন, ক্ষতিগ্রস্থ হয়েছেন, তাদের অর্থবহ ক্ষতিপূরণ নিশ্চিত করা হবে, এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীদের জবাবদিহি ও শাস্তির আওতায় নিয়ে আসা হবে। |
|
04 মার্চ 2026 |
| সৃজনশীল অর্থনীতির উন্নয়ন | সৃজনশীল অর্থনীতি খাতসমূহ যথা ডিজিটাল কন্টেন্ট তৈরি, অ্যানিমেশন, ভিএফএক্স, গেমিং, ওটিটি প্ল্যাটফর্মের জন্য কন্টেন্ট তৈরি, ইউটিউব, টিকটক, পোশাক এবং নকশা, মেকআপ, চলচ্চিত্র ও মঞ্চ শিল্পকলা, ক্রিয়েটিভ মিডিয়া সেবাদাতা সফটওয়্যার কোম্পানি এবং ইনফ্লুয়েন্সার অর্থনীতি ইত্যাদির উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। এই খাতের অবদান ১.৫ শতাংশে উন্নীত করতে এবং উচ্চ দক্ষতা-নির্ভর ভবিষ্যতমুখী খাতে পাঁচ লক্ষ নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে নানামুখী কর্মকৌশল গ্রহণ করা হবে। |
|
04 মার্চ 2026 |
| অর্থনীতির গণতন্ত্রায়ণ- ট্রিলিয়ন ডলারের অর্থনীতি | ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে হয়রানি ও জটিলতা নিরসনকল্পে সিঙ্গেল-উইন্ডো ক্লিয়ারেন্স, ওয়ান স্টপ সার্ভিস এবং সম্পূর্ণ ডিজিটাল কর্মপ্রবাহ তৈরি করা হবে. একই সাথে, সরাসরি শারীরিক যোগাযোগের পরিমাণ হ্রাস করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে |
|
04 মার্চ 2026 |
| পুঁজিবাজার সংস্কার ও উন্নয়ন |
|
04 মার্চ 2026 | |
| পুঁজিবাজার সংস্কার ও উন্নয়ন | বিদেশি বিনিয়োগকারীদের জন্য 'ফরেন পোর্টফলিও ইনভেস্টমেন্ট (এফপিআই)' অনবোর্ডিং পোর্টাল চালু করা হবে ও আন্তর্জাতিক মানদণ্ডে সংশ্লিষ্ট বিধান সমন্বয় করা হবে, যাতে বৈদেশিক মূলধন আকর্ষণ বৃদ্ধি পায়। |
|
04 মার্চ 2026 |
| পুঁজিবাজার সংস্কার ও উন্নয়ন | জলবায়ু সহনশীল প্রকল্পে ২০৩০ সালের মধ্যে ৫০ হাজার কোটি টাকার গ্রীণ বাংলাদেশ বণ্ড ইস্যু করা হবে। |
|
04 মার্চ 2026 |
| অর্থনীতির গণতন্ত্রায়ণ- ট্রিলিয়ন ডলারের অর্থনীতি | সম্পদ ও সুযোগকে একচেটিয়া করে রাখা অলিগার্কিক কাঠামো ভেঙে এমন একটি অর্থনীতি গড়ে তোলা হবে, যেখানে প্রতিটি নাগরিকের প্রকৃত অংশীদারত্ব থাকবে. ন্যায্য মূল্যবন্টন, অর্থায়ন ও বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি, এবং অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করাই হবে এই এজেন্ডার মূল প্রতিশ্রুতি. |
|
04 মার্চ 2026 |
| বাণিজ্য সহজীকরণ ও আন্তর্জাতিক বাজার |
|
04 মার্চ 2026 | |
| গণতন্ত্র | মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, ‘গণতন্ত্রের মাতা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন-২০৩০, বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং ‘জুলাই জাতীয় সনদে’ যে সকল বিষয়ে যে আঙ্গিকে ঐক্যমত্য ও স্বাক্ষরিত হয়েছে, সেগুলো সেভাবে বাস্তবায়নে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করা হবে। |
|
04 মার্চ 2026 |
| বাণিজ্য সহজীকরণ ও আন্তর্জাতিক বাজার |
|
04 মার্চ 2026 | |
| বাণিজ্য সহজীকরণ ও আন্তর্জাতিক বাজার | বাংলাদেশকে বিশ্ববাজারের ই-কমার্স হাবে পরিণত করার উদ্যোগ গ্রহণ করা হবে। |
|
04 মার্চ 2026 |
| কারু ও হস্তশিল্প এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়ন | ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে টার্গেটেড সাপোর্ট কর্মসূচির আওতায় উদোক্তাদের উপযুক্ত প্রশিক্ষণ সহায়তা ছাড়াও রপ্তানি, ডিজাইনিং, ব্রান্ডিং, এবং দেশি-বিদেশি মার্কেটপ্লেসে বিক্রয়ের জন্য বিক্রয় প্লাটফর্ম সহায়তা প্রদান করা হবে। |
|
04 মার্চ 2026 |
| বাণিজ্য সহজীকরণ ও আন্তর্জাতিক বাজার | জাতীয় স্বার্থ সুরক্ষা নিশ্চিত করে কৃষি, শিল্প ও সেবা খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে শুল্ক হ্রাস, অশুল্ক বাধা কমানো, বাজার প্রবেশাধিকার বৃদ্ধি এবং প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা জোরদার করা হবে, যাতে রপ্তানি বৈচিত্র্য বাড়ে, কর্মসংস্থান সৃষ্টি হয় এবং অর্থনীতি দীর্ঘমেয়াদে টেকসইভাবে এগিয়ে যায়। |
|
04 মার্চ 2026 |
| পুঁজিবাজার সংস্কার ও উন্নয়ন |
|
04 মার্চ 2026 | |
| পুঁজিবাজার সংস্কার ও উন্নয়ন |
|
04 মার্চ 2026 | |
| পুঁজিবাজার সংস্কার ও উন্নয়ন |
|
04 মার্চ 2026 | |
| পুঁজিবাজার সংস্কার ও উন্নয়ন |
|
04 মার্চ 2026 | |
| পুঁজিবাজার সংস্কার ও উন্নয়ন |
|
04 মার্চ 2026 | |
| পুঁজিবাজার সংস্কার ও উন্নয়ন | গত ১৫ বছরে পুঁজিবাজারে সংঘটিত অনিয়ম তদন্তে একটি বিশেষ তদন্ত কমিশন গঠন করা হবে। |
|
04 মার্চ 2026 |
| সুনীল অর্থনীতি | সমুদ্র-ভিত্তিক সম্পদ আহরণ ও সকল অর্থনৈতিক কর্মকাণ্ডে ‘জাস্ট ট্রানজিশন ফ্রেমওয়ার্ক’-কে অগ্রাধিকার দেয়া হবে, যাতে সমুদ্র-সম্পদ আহরণ কিংবা উপকূলীয় অঞ্চলে শিল্পায়ন করতে গিয়ে জনগণ, তাদের জীবিকা এবং পরিবেশের ক্ষতি সাধিত না হয়। |
|
04 মার্চ 2026 |
| পুঁজিবাজার সংস্কার ও উন্নয়ন |
|
04 মার্চ 2026 | |
| সুনীল অর্থনীতি | বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের অংশীদারিত্বে সামুদ্রিক বিজ্ঞান ও উদ্ভাবন তহবিল ‘মেরিটাইম ইনোভেশন ফান্ড’ প্রতিষ্ঠা করা হবে। |
|
04 মার্চ 2026 |
| সুনীল অর্থনীতি | উপকূলীয় তরুণ প্রজন্ম ও জেলে পরিবারসহ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য একটি সমন্বিত সুনীল কর্মসংস্থান কর্মসূচি (ব্লু এমপ্লয়মেন্ট প্রোগ্রাম) তৈরি করা হবে। উপকূলীয় এলাকায় আন্তর্জাতিক মানের ইকো-ট্যুরিজম শিল্প গড়ে তুলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১০ লক্ষ নতুন কর্মসংস্থান তৈরির উদ্যোগ নেয়া হবে। |
|
04 মার্চ 2026 |
| সুনীল অর্থনীতি | নীতি সমন্বয়, লাইসেন্সিং নিয়ন্ত্রণ ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনার সহজীকরণ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ‘জাতীয় সুনীল অর্থনীতি কর্তৃপক্ষ’ প্রতিষ্ঠা করা হবে। সামুদ্রিক সম্ভাবনাকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য ‘বিশেষায়িত গবেষণা সেল’ গড়ে তোলা হবে। |
|
02 মার্চ 2026 |
| ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানখাত সংস্কার | অর্থলগ্নি প্রতিষ্ঠানগুলোর উচ্চ খেলাপি ঋণ (নন-পারফর্মিং লোন) সমস্যা পর্যালোচনা করে দায়ীদের আইনের আওতায় আনা এবং প্রতিষ্ঠানগুলোর সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বীমা খাতে গ্রাহক সুরক্ষা, তহবিল ব্যবস্থাপনার জবাবদিহি এবং স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা নিশ্চিত করা হবে। |
|
02 মার্চ 2026 |
| ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানখাত সংস্কার | বাংলাদেশ ব্যাংকের গভর্নর সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত হবেন। সরকারি-বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের উপর বাংলাদেশ ব্যাংকের কার্যকর নজরদারি বৃদ্ধি করা হবে। |
|
02 মার্চ 2026 |
| ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানখাত সংস্কার | দেশের আর্থিক প্রতিষ্ঠানসমূহের শৃঙ্খলা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্ত্বশাসন, ক্ষমতা ও তদারকি নিবিড় ও স্বচ্ছতা শক্তিশালী করা হবে। |
|
02 মার্চ 2026 |
| ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানখাত সংস্কার | অর্থনৈতিক ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে বিশেষজ্ঞ অর্থনীতিবিদ ও গবেষক, অভিজ্ঞ ব্যাংকার, কর্পোরেট নেতা, প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি সমন্বয়ে একটি 'অর্থনৈতিক সংস্কার কমিশন' গঠন করা হবে। |
|
02 মার্চ 2026 |
| ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানখাত সংস্কার | অবসায়িত ইসলামী ব্যাংকগুলোর আমানতকারীদের অর্থ দ্রুততম সময়ে সম্পূর্ণ ফেরত দেওয়া হবে। আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করতে ডিপোজিট প্রোটেকশন অর্ডিন্যান্স প্রণয়ন করা হবে। |
|
02 মার্চ 2026 |
| নারীর ক্ষমতায়ন | ফ্যামিলি কার্ডের মাধ্যমে পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবারকে প্রতি মাসে ২,০০০ – ২,৫০০ টাকার আর্থিক সহায়তা অথবা খাদ্য সুবিধা প্রদান করা হবে |
|
02 মার্চ 2026 |
| নারীর ক্ষমতায়ন | ফ্যামিলি কার্ড মূলত পরিবারের নারী প্রধান যথা আমাদের মা ও বোনদের নামে ইস্যু করা হবে |
|
02 মার্চ 2026 |
| নারীর ক্ষমতায়ন | প্রায় ৪ কোটি প্রান্তিক পরিবারের মধ্যে প্রাথমিকভাবে ৫০ লাখ দরিদ্র গ্রামীণ পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে |
|
02 মার্চ 2026 |
| কৃষক ও কৃষি উন্নয়ন | জনগণের সরকার হিসাবে শস্য, ফসল, মৎস্য, ও পশুপালন খাতে গৃহীত ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদ সহ মওকুফ করা হবে। |
|
01 মার্চ 2026 |
| যোগাযোগ ও পরিবহন খাত | বুড়িগঙ্গা, গোমতী,পদ্মা ও মেঘনা নদীতে পর্যায়ক্রমে আন্ডারগ্রাউন্ড টানেল নির্মাণ করে উভয় পাড়ের চলাচল আরও সহজ, গতিময় ও নিরাপদ করা হবে। যমুনা নদীর পুরাতন জগন্নাথগঞ্জ ঘাট এলাকায় আন্ডার গ্রাউন্ড টানেল নির্মাণ করে সিরাজগঞ্জের সাথে সংযুক্ত করা হবে। বঙ্গোপসাগরকে আন্তর্জাতিক বাণিজ্য ও পরিবহন প্রবাহের কৌশলগত কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। |
|
01 মার্চ 2026 |
| যোগাযোগ ও পরিবহন খাত | নদীনির্ভর শহরসমূহের চারপাশে বৃত্তাকার জলপথ গড়ে তোলার কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং খালখনন কর্মসূচি গ্রহণ করা হবে, যাতে সড়ক যানজট হ্রাস, নদীভিত্তিক পরিবহন পুনরুজ্জীবন এবং পরিবেশবান্ধব উপায়ে যাত্রী ও পণ্য পরিবহন নিশ্চিত করা যায়। |
|
01 মার্চ 2026 |
| যোগাযোগ ও পরিবহন খাত | যাত্রী, যানবাহনের ড্রাইভার, ও সহকারী আকস্মিক দূর্ঘটনায় নিহত কিংবা আহত হলে তাদের ক্ষতিপূরণ, সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যয় নির্বাহের জন্য প্রত্যেকটি যানবাহনকে পর্যায়ক্রমে বীমার আওতায় আনা হবে। |
|
01 মার্চ 2026 |
| যোগাযোগ ও পরিবহন খাত | বিশেষ নদীপথকে উচ্চ-ফ্রিকোয়েন্সির 'ওয়াটার হাইওয়ে' হিসেবে ঘোষণা করা হবে এবং নারায়ণগঞ্জ, চাঁদপুর, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, হাতিয়া, স্বন্দীপের মতো কেন্দ্রে আধুনিক রিভার পোর্ট ও ইন্টারমোডাল টার্মিনাল নির্মাণ করা হবে। |
|
01 মার্চ 2026 |
| যোগাযোগ ও পরিবহন খাত | পর্যায়ক্রমে এক ঘণ্টার মধ্যে রাজধানী ঢাকাকে প্রধান আঞ্চলিক শহরগুলোর সাথে যুক্ত করার লক্ষ্যে উচ্চগতির রেল নেটওয়ার্ক (বুলেট ট্রেন) সংযোগ গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হবে। |
|
26 ফেব্রুয়ারি 2026 |
| যোগাযোগ ও পরিবহন খাত | ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে রূপান্তর করার লক্ষ্যে দেশব্যাপী জাতীয় এয়ার কানেকটিভিটি গ্রিড তৈরি করা হবে, যেখানে প্রাথমিকভাবে বিভাগীয় শহর ও পর্যায়ক্রমে জেলা শহরগুলোকে সংযুক্ত করতে ছোট বিমানবন্দর ও এয়ারস্ট্রিপ নির্মাণ করা হবে। |
|
26 ফেব্রুয়ারি 2026 |
| যোগাযোগ ও পরিবহন খাত | ঢাকা, চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ লজিস্টিক ও যাত্রী হাবে উন্নীত করা হবে। কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুরে আন্তর্জাতিক গেটওয়ে গড়ে তোলা হবে। একীভূত কার্গো ট্র্যাকিং, বুকিং ও রুট পরিকল্পনার জন্য জাতীয় লজিস্টিক ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হবে। বিমানবন্দরগুলোতে নবায়নযোগ্য শক্তি ব্যবহার উৎসাহিত করা হবে। |
|
26 ফেব্রুয়ারি 2026 |
| যোগাযোগ ও পরিবহন খাত | দেশের সকল বিমানবন্দরে নিরাপদ, সম্মানজনক ও হয়রানিমুক্ত যাত্রীসেবা নিশ্চিত করা হবে। টিকিট কালোবাজারি, জালিয়াতি ও অবৈধভাবে অর্থ আত্মসাৎ রোধ করা হবে। |
|
26 ফেব্রুয়ারি 2026 |
| যোগাযোগ ও পরিবহন খাত | জাতীয় পতাকাবাহী সংস্থা হিসেবে বাংলাদেশ এয়ারলাইন্সকে লাভজনক ও প্রতিযোগিতাসক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে পরিচালন কাঠামো, রুট ব্যবস্থাপনা এবং সেবার মানে কাঠামোগত সংস্কার আনা হবে। আন্তর্জাতিক রুটে প্রবেশাধিকার বৃদ্ধির জন্য দ্বিপাক্ষিক চুক্তি সম্প্রসারণ করা হবে। |
|
26 ফেব্রুয়ারি 2026 |
| বাণিজ্য সহজীকরণ ও আন্তর্জাতিক বাজার | এ উদ্যোগের আওতায় বন্দর অবকাঠামোর আধুনিকায়ন, গভীর সমুদ্র বন্দর সক্ষমতা বৃদ্ধি, মাল্টিমোডাল ট্রান্সপোর্ট নেটওয়ার্ক (সমুদ্র-সড়ক-রেল-নদীপথ) একীভূতকরণ এবং ডিজিটাল কাস্টমস ও ট্রেড ফ্যাসিলিটেশন জোরদার করা হবে। একই সঙ্গে আধুনিক ওয়ারহাউজিং ও ডিস্ট্রিবিউশন সেন্টার সুবিধা সম্প্রসারণের মাধ্যমে সাপ্লাই চেইনের দক্ষতা নিশ্চিত করা হবে। |
|
25 ফেব্রুয়ারি 2026 |
| দেশব্যাপী কর্মসংস্থান | টেকনিক্যাল ও ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং-এর প্রতিষ্ঠানগুলোকে আধুনিকায়ন করে দক্ষতা-নির্ভর কর্মসংস্থান, হাতে-কলমে প্রযুক্তি শিক্ষা, শিল্প-কারখানায় সরাসরি ট্রেনিং এর উদ্যোগ গ্রহন। |
|
25 ফেব্রুয়ারি 2026 |
| দেশব্যাপী কর্মসংস্থান | বিশ্বের বিভিন্ন দেশে বছরে ২০ লক্ষ মানুষের কর্মসংস্থানের পথ তৈরি করা। |
|
25 ফেব্রুয়ারি 2026 |
| দেশব্যাপী কর্মসংস্থান | নির্দিষ্ট জনবহুল স্থানে বিনামূল্যে ইন্টারনেট চালু করা হবে। |
|
25 ফেব্রুয়ারি 2026 |
| দেশব্যাপী কর্মসংস্থান | বেকার ও চাকরি প্রত্যাশীদের জন্য স্বচ্ছ ও নির্ভরযোগ্য কর্মসংস্থান প্ল্যাটফর্ম গঠনের লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জেলা ও উপজেলা পর্যায়ে একটি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যবস্থা চালু করা হবে। এখানে চাকুরী প্রত্যাশীরা নিবন্ধন করবেন। চাকুরী প্রত্যাশীদের দক্ষতা ও অন্যান্য যোগ্যতার সাথে ম্যাচিং প্রক্রিয়ায় যোগ্য বেকারদের বিভিন্ন প্রতিষ্ঠানের শূন্যপদে নিয়োগ প্রদানের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। যাদের দক্ষতার ঘাটতি রয়েছে, তাদেরকে উপযুক্ত দক্ষতা অর্জনের জন্য যথাযথ প্রশিক্ষণ কেন্দ্রসমূহে (কারিগরি ও অন্যান্য) প্রেরণের ব্যবস্থা করা হবে। |
|
25 ফেব্রুয়ারি 2026 |
| দেশব্যাপী কর্মসংস্থান | প্রত্যেক জেলার ঐতিহ্য ও বিখ্যাত পণ্যের ভিত্তিতে কুটির শিল্প ও এসএমই খাত বিকাশে স্বল্প সুদে ঋণ প্রদান । |
|
25 ফেব্রুয়ারি 2026 |
| দেশব্যাপী কর্মসংস্থান |
|
25 ফেব্রুয়ারি 2026 | |
| যোগাযোগ ও পরিবহন খাত | বেসরকারি এয়ারলাইনসমূহকে নীতিগত সহায়তা প্রদান করে আন্তর্জাতিক বাজারে প্রবেশে ও প্রতিযোগিতায় উৎসাহিত করা হবে। এভিয়েশন প্রযুক্তি এবং কার্গো খাতে বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে এবং এই সেক্টরে দুর্ঘটনা রোধে যথাযথ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। |
|
25 ফেব্রুয়ারি 2026 |
| দেশব্যাপী কর্মসংস্থান | মাদকাসক্তদের পুনর্বাসনের জন্য মানসিক চিকিৎসা সহায়তা, মানসম্মত কাউন্সেলিং এবং উপযুক্ত সামাজিক সহায়তার প্রসার ঘটানো হবে। |
|
25 ফেব্রুয়ারি 2026 |
| দেশব্যাপী কর্মসংস্থান |
|
25 ফেব্রুয়ারি 2026 | |
| কৃষক ও কৃষি উন্নয়ন |
|
25 ফেব্রুয়ারি 2026 | |
| দারিদ্র্য নিরসন ও সামাজিক সুরক্ষা | বিএনপি সীমিত আয়ের ও বস্তিবাসী মানুষের জন্য একটি বাস্তবভিত্তিক বহুমুখী প্রকল্পের আওতায় সাশ্রয়ী মূল্যে পরিকল্পিত আবাসন সুবিধা প্রদানের প্রয়াস নিবে। |
|
25 ফেব্রুয়ারি 2026 |
| ক্রীড়া |
|
25 ফেব্রুয়ারি 2026 | |
| ক্রীড়া | মাল্টি গেমস্ ইভেন্ট যেমন সাউথ এশিয়ান গেমস, এশিয়ান গেমস, কমন ওয়েলথ গেমস, অলিম্পিক গেমস ইত্যাদিতে বাংলাদেশের সম্মানজনক স্থান অর্জনের জন্য দেশে একটি আধুনিক জাতীয় অলিম্পিক একাডেমি প্রতিষ্ঠা করা হবে। |
|
25 ফেব্রুয়ারি 2026 |
| ক্রীড়া | খেলাধুলার মানোন্নয়নের জন্য ক্রীড়ায় অগ্রবর্তী দেশ/আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে সহযোগিতা বৃদ্ধি এবং পিপল-টু-পিপল সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে 'স্পোর্টস ডিপ্লোম্যাসি'-কে গুরুত্বারোপ করা হবে। |
|
25 ফেব্রুয়ারি 2026 |
| ক্রীড়া | একটি জাতীয় স্পোর্টস রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে যা বৈজ্ঞানিক গবেষণা, আধুনিক প্রযুক্তি, এবং ডাটা বিশ্লেষণ ব্যবহার করে খেলোয়াড়দের আন্তর্জাতিক মানে পৌঁছাতে সাহায্য করবে। |
|
25 ফেব্রুয়ারি 2026 |
| ক্রীড়া | জাতীয় শিক্ষাক্রমে ৪র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে। |
|
25 ফেব্রুয়ারি 2026 |
| ক্রীড়া |
|
25 ফেব্রুয়ারি 2026 | |
| ক্রীড়া |
|
25 ফেব্রুয়ারি 2026 | |
| পাহাড় ও সমতলের নৃগোষ্ঠী |
|
25 ফেব্রুয়ারি 2026 | |
| পাহাড় ও সমতলের নৃগোষ্ঠী |
|
25 ফেব্রুয়ারি 2026 | |
| পাহাড় ও সমতলের নৃগোষ্ঠী |
|
25 ফেব্রুয়ারি 2026 | |
| ধর্মীয় সম্প্রীতি | ইসলামিক ফাউন্ডেশনকে গতিশীল করা হবে। ফাউন্ডেশনের বাজেট বরাদ্দ ও কর্মপরিধি বৃদ্ধি করা হবে। |
|
25 ফেব্রুয়ারি 2026 |
| ধর্মীয় সম্প্রীতি |
|
25 ফেব্রুয়ারি 2026 | |
| ধর্মীয় সম্প্রীতি | হজ্জ পালনের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করা হবে। |
|
25 ফেব্রুয়ারি 2026 |
| ধর্মীয় সম্প্রীতি |
|
25 ফেব্রুয়ারি 2026 | |
| ধর্মীয় সম্প্রীতি |
|
25 ফেব্রুয়ারি 2026 | |
| ধর্মীয় সম্প্রীতি | হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মের উপাসনালয়ের প্রধানগণকে মাসিক সম্মানি, উৎসব ভাতা প্রদান করা হবে। |
|
25 ফেব্রুয়ারি 2026 |
| পর্যটন খাত | দেশের বিভিন্ন উপযুক্ত স্থানে 'এথনিক ট্যুরিজম' এবং 'ওয়াটার ট্যুরিজম' চালু করা হবে। |
|
25 ফেব্রুয়ারি 2026 |
| পর্যটন খাত | 'কমিউনিটি ট্যুরিজম'-কে সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হবে। |
|
25 ফেব্রুয়ারি 2026 |
| পর্যটন খাত | 'ঢাকা ফুড অ্যান্ড কালচার ফেস্ট' এর মাধ্যমে স্থানীয় রেস্টুরেন্ট, রন্ধনশিল্পী ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে এই উৎসব বাংলাদেশকে বিশ্বে পরিচিত করবে 'স্বাদ ও সংস্কৃতির রাজধানী' হিসেবে। |
|
25 ফেব্রুয়ারি 2026 |
| যোগাযোগ ও পরিবহন খাত | উপকূলীয় এলাকায় বিভিন্ন দ্বীপসমূহের সাথে মূল ভূ-খণ্ডের যোগাযোগ ব্যবস্থা নিরাপদ ও সুগম করার জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে এবং প্রয়োজনীয় সংখ্যক উপকূলীয় জাহাজ ও ফেরী চালু করা হবে। |
|
25 ফেব্রুয়ারি 2026 |
| যোগাযোগ ও পরিবহন খাত | নদী পরিবহনে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নীতিমালা, তদারকি ও প্রয়োগ কাঠামো শক্তিশালী করা হবে। ঢাকাসহ নদীঘেঁষা প্রধান শহরসমূহে চাহিদা ও ভৌগোলিক সম্ভাবনার ভিত্তিতে নতুন যাত্রী ও পণ্য টার্মিনাল স্থাপন করা হবে। |
|
25 ফেব্রুয়ারি 2026 |
| নিরাপদ ও টেকসই ঢাকা বিনির্মাণ | ঢাকার উপর আন্তঃজেলা ট্রাফিকের চাপ কমাতে রিং রোড নেটওয়ার্ক, তার সাথে সংযুক্ত রেডিয়াল রোড দ্রুত বাস্তবায়ন করা হবে। |
|
25 ফেব্রুয়ারি 2026 |
| নিরাপদ ও টেকসই ঢাকা বিনির্মাণ | ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স ভালো করার লক্ষ্যে ঢাকা শহরে পরীক্ষামূলকভাবে ইলেকট্রিক ভেহিক্যাল চালু করা হবে। |
|
25 ফেব্রুয়ারি 2026 |
| নিরাপদ ও টেকসই ঢাকা বিনির্মাণ | ঢাকার প্রধান সড়কে 'ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম (আইটিএস)'-এর বাস্তবায়নের মাধ্যমে যানজট কমানো এবং শহরের সকল প্রান্তে পর্যাপ্ত সিসিটিভির মাধ্যমে জন-নিরাপত্তা বাড়ানো হবে। |
|
25 ফেব্রুয়ারি 2026 |
| নিরাপদ ও টেকসই ঢাকা বিনির্মাণ | রিকশাচালকদের ফ্রি ট্রেইনিং করানো হবে এবং প্রয়োজনীয় লাইসেন্স প্রদান করা হবে। |
|
25 ফেব্রুয়ারি 2026 |
| নিরাপদ ও টেকসই ঢাকা বিনির্মাণ |
|
25 ফেব্রুয়ারি 2026 | |
| নিরাপদ ও টেকসই ঢাকা বিনির্মাণ | পরীক্ষামূলকভাবে সেখানে ড্রাইভার ও সহকারী হিসেবেও নারীরা থাকবেন। |
|
25 ফেব্রুয়ারি 2026 |
| নগরায়ণ ও আবাসন | নাগরিক সেবার মান বৃদ্ধিকল্পে শহরের গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত 'সাইড ওয়াক বেঞ্চ' স্থাপন করা হবে। |
|
25 ফেব্রুয়ারি 2026 |
| নগরায়ণ ও আবাসন | উক্ত কার্যরকম পর্যায়ক্রমে উপজেলা ও পৌরসভা গুলোতে ছড়িয়ে দেওয়া হবে। নাগরিক সেবার মান বৃদ্ধিকল্পে শহরের গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত 'সাইড ওয়াক বেঞ্চ' স্থাপন করা হবে। |
|
25 ফেব্রুয়ারি 2026 |
| যোগাযোগ ও পরিবহন খাত | রেলকে জাতীয় পরিবহনের কেন্দ্রীয় মেরুদণ্ড হিসেবে পুনরুজ্জীবিত করা হবে। ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-পঞ্চগড়, ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ করিডোরে বিদ্যুতায়ন ও ডাবল-লাইন নির্মাণকে জাতীয় মিশন হিসেবে নেওয়া হবে। দেশের সকল জেলা ও প্রধান শহরসমূহকে একটি সমন্বিত রেল নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা হবে। ঢাকা ও অন্যান্য মহানগরে মনোরেল, মেট্রোরেল, বৃত্তাকার কমিউটার লাইন প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হবে। আঞ্চলিক সংযোগ জোরদারে মিয়ানমার হয়ে ঢাকা-কুনমিং রেল সংযোগকে অগ্রাধিকার দেওয়া হবে। |
|
25 ফেব্রুয়ারি 2026 |
| নগরায়ণ ও আবাসন | ভূমি ব্যাংকের মাধ্যমে ভূমি ক্রয়-বিক্রয়ে দুর্নীতি হ্রাস, ভূমিদস্যুদের দৌরাত্ম দমন এবং জাল দলিলের মাধ্যমে ভূমি ক্রয়-বিক্রয় বহুলাংশে প্রতিরোধ করা সম্ভব হবে। |
|
25 ফেব্রুয়ারি 2026 |
| নগরায়ণ ও আবাসন | পর্যাপ্ত পাবলিক টয়লেট স্থাপনসহ প্রবীণ নাগরিকদের বিশ্রাম সুবিধা প্রদান, সাশ্রয়ী মূল্যে পানি সরবরাহ নিশ্চিত করতে ঢাকা-সহ দেশের প্রতিটি মহানগরী ও জেলা শহরে 'সিটিজেন্স সার্ভিস কর্ণার' স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে |
|
25 ফেব্রুয়ারি 2026 |
| যোগাযোগ ও পরিবহন খাত | যাত্রী ও মালবাহী করিডোর ও নগর রেল ব্যবস্থায় সরকারি-বেসরকারি অংশীদারিত্ব উৎসাহিত করে অবকাঠামো ও সেবার মান উন্নত করা হবে। নিরাপত্তা, দক্ষতা ও নিয়মশৃঙ্খলা নিশ্চিত করার জন্য স্মার্ট মনিটরিং ব্যবস্থা চালু করা হবে। |
|
25 ফেব্রুয়ারি 2026 |
| হাওর-বাওড় অঞ্চলের উন্নয়ন | হাওর অর্থনীতি পুনর্গঠনে কৃষি, মৎস্য, হাঁস পালন, পর্যটন ও জীববৈচিত্র্য সংরক্ষণে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। |
|
25 ফেব্রুয়ারি 2026 |
| উত্তরাঞ্চলের উন্নয়ন | উত্তরাঞ্চলে অগ্রাধিকার ভিত্তিতে বিশেষায়িত 'কৃষি পণ্য উৎপাদন, সংরক্ষণ ও রপ্তানি অঞ্চল' গড়ে তুলে কৃষিভিত্তিক শিল্পায়ন, উত্তরাঞ্চলের মানুষের ব্যাপক কর্মসংস্থান ও সে অঞ্চলের সুষম অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা হবে। |
|
25 ফেব্রুয়ারি 2026 |
| উপকূলীয় অঞ্চলের উন্নয়ন | উপকূলীয় অঞ্চলের সার্বিক উন্নয়নের লক্ষ্যে 'উপকূল উন্নয়ন বোর্ড' গঠন করা হবে। |
|
25 ফেব্রুয়ারি 2026 |
| যোগাযোগ ও পরিবহন খাত | সড়ক দূর্ঘটনারোধে একটি সমন্বিত ও টেকসই কৌশল গ্রহণ করা হবে। সড়কে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে চালকদের যথাযথ প্রশিক্ষণ ও লাইসেন্স নিশ্চিত করা, যানবাহনের ফিটনেস নিশ্চিতকরণ, এবং জনসচেতনা বৃদ্ধির মাধ্যমে সড়কে শৃঙ্খলা ও দায়িত্বশীল আচরণ গড়ে হবে। এজন্য একটি শক্তিশালী 'সড়ক নিরাপত্তা আইন' প্রণয়ন এবং বাস্তবায়ন করা হবে। |
|
25 ফেব্রুয়ারি 2026 |
| যোগাযোগ ও পরিবহন খাত | দুই চাকার যানবাহনের জন্য পৃথক লেন তৈরির উদ্যোগ নেয়া হবে। রাস্তা ও ফুটপাতকে দখলমুক্ত করা এবং অনিরাপদ, ধীরগতি এবং চলাচলের জন্য অনুপযুক্ত যানবাহন ধাপে ধাপে অপসারণ করা হবে। |
|
25 ফেব্রুয়ারি 2026 |
| যোগাযোগ ও পরিবহন খাত | যানজট নিরসনের লক্ষ্যে গণপরিবহন ব্যবস্থার সম্প্রসারণ ও মানোন্নয়ন, জনবহুল নগরসমূহে পাবলিক ট্রান্সপোর্টকে অধিকতর কার্যকর ও সহজলভ্য করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে। এই লক্ষ্যে ঢাকাস্থ আন্তঃজেলা বাস টার্মিনাল ও অবৈধ ট্রাক স্ট্যান্ড গুলোকে পর্যায়ক্রমে ঢাকার বাইরে উপযুক্ত স্থানে সরিয়ে নেয়ার উদ্যোগ গ্রহণ করা হবে। |
|
25 ফেব্রুয়ারি 2026 |
| নিরাপদ ও টেকসই ঢাকা বিনির্মাণ | যানবাহনে ডিজিটাল ট্র্যাকিং ও টোলিং চালু করে শহর ও মহাসড়কের যানজট কমানো হবে। |
|
24 ফেব্রুয়ারি 2026 |
| যোগাযোগ ও পরিবহন খাত | সড়ক যোগাযোগে শৃঙ্খলা, নিরাপত্তা ও দক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে একটি সমন্বিত ও স্মার্ট ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা হবে। নগর পরিকল্পনা ও পরিবহন নীতির সমন্বয়ে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। |
|
24 ফেব্রুয়ারি 2026 |
| নগরায়ণ ও আবাসন | একটি জাতীয় মহাপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে পরিকল্পিত আবাসন (যেমন: গুচ্ছ আবাসন ও বহুতল আবাসন) এবং নগরায়ন নীতিমালা গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। |
|
24 ফেব্রুয়ারি 2026 |
| যোগাযোগ ও পরিবহন খাত | দেশের সকল জেলা ও প্রধান শহরসমূহকে সংযুক্ত করা হবে। চার লেন বিভক্ত মহাসড়ক, নিয়ন্ত্রিত প্রবেশপথ (ইন্টারসেকশন) এবং স্থলবন্দর, অর্থনৈতিক অঞ্চল ও সীমান্ত সংযোগসহ একটি জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তোলার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশের সড়ক অবকাঠামোকে এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করা হবে। |
|
24 ফেব্রুয়ারি 2026 |
| হাওর-বাওড় অঞ্চলের উন্নয়ন | হাওড়-বাওড় এলাকার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বন্যা ও আকস্মিক ঢল মোকাবিলায় টেকসই বাঁধ, জলনিয়ন্ত্রণ ব্যবস্থা ও পূর্বাভাসভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা জোরদার করা হবে। |
|
24 ফেব্রুয়ারি 2026 |
| যোগাযোগ ও পরিবহন খাত | মহাসড়ক অবকাঠামোর স্থায়িত্ব রক্ষার্থে অ্যাক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র ও স্মার্ট মনিটরিং ব্যবস্থা স্থাপন এবং যানজটপূর্ণ ইন্টারসেকশনগুলোতে প্রয়োজনীয় ওভারপাস ও আন্ডারপাস নির্মাণ করা হবে। |
|
24 ফেব্রুয়ারি 2026 |
| যোগাযোগ ও পরিবহন খাত | সকল কাঁচা গ্রামীণ সড়ক ধাপে ধাপে পাকা করে প্রত্যন্ত অঞ্চলে 'লাস্ট মাইল' সংযোগ নিশ্চিত করা হবে, যাতে গ্রাম হতে আঞ্চলিক ও জাতীয় মহাসড়ক ও বাণিজ্যিক করিডোরে সরাসরি যাতায়াত সম্ভব হয়। |
|
24 ফেব্রুয়ারি 2026 |
| নগরায়ণ ও আবাসন | দুর্নীতি ও জটিলতা কমাতে একীভূত ডিজিটাল ভূমি ও পরিকল্পনা পোর্টাল প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হবে। |
|
24 ফেব্রুয়ারি 2026 |
| যোগাযোগ ও পরিবহন খাত | সরকারি-বেসরকারি অংশীদারিত্বে যানযট নিরসন ও পরিবেশবান্ধব কর্মসূচির আওতায় রাজধানী ঢাকায় মোবাইল অ্যাপ ভিত্তিক বিশেষ রাইড শেয়ারিং সাইকেল সেবা চালুর উদ্যোগ গ্রহণ করা হবে। পর্যায়ক্রমে এই ব্যবস্থা অন্যান্য শহরগুলোতে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে। |
|
24 ফেব্রুয়ারি 2026 |
| নগরায়ণ ও আবাসন | কড়াইল বস্তিবাসীদের আবাসন সংকট নিরসনে ছোট ছোট ফ্ল্যাট নির্মাণ করা হবে এবং সেগুলো প্রত্যেকের নামে নিবন্ধন করে দেওয়া হবে। |
|
24 ফেব্রুয়ারি 2026 |
| নগরায়ণ ও আবাসন | বিএনপি সীমিত আয়ের ও বস্তিবাসী মানুষের জন্য একটি বাস্তবভিত্তিক বহুমুখী প্রকল্পের আওতায় সাশ্রয়ী মূল্যে পরিকল্পিত আবাসন সুবিধা প্রদানের প্রয়াস নিবে। |
|
24 ফেব্রুয়ারি 2026 |
| যোগাযোগ ও পরিবহন খাত | পেশা হিসেবে সামাজিক সম্মানের স্বীকৃতি প্রদান, যাত্রাপথে হয়রানি প্রতিরোধ এবং যাত্রী সেবায় শৃঙ্খলা আনয়ন করতে ড্রাইভার ও হেল্পারদের নির্দিষ্ট ইউনিফর্ম পরিধান নিশ্চিত করার কার্যকর উদ্যোগ নেওয়া হবে। |
|
24 ফেব্রুয়ারি 2026 |
| নগরায়ণ ও আবাসন |
|
24 ফেব্রুয়ারি 2026 | |
| দারিদ্র্য নিরসন ও সামাজিক সুরক্ষা | কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, মৎস্যচাষী ও প্রাণিসম্পদ খামারীদের ‘কৃষক কার্ড’ প্রদান করবে। |
|
24 ফেব্রুয়ারি 2026 |
| কৃষক ও কৃষি উন্নয়ন | শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রবর্তিত 'স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচি' পুনঃবাস্তবায়নের মাধ্যমে দেশপ্রেমী জনগণের স্বেচ্ছাশ্রম ও সক্রিয় অংশগ্রহণের ভিত্তিতে ২০,০০০ কিলোমিটার নদী ও খাল খনন, পুনঃখনন ও পুনরুদ্ধার প্রকল্প গ্রহণ করা হবে। এই কর্মসূচির মাধ্যমে দেশে হারিয়ে যাওয়া ৫২০ টি নদী, হাজার হাজার খাল এবং তাদের প্রাকৃতিক পানিপ্রবাহ পুনরুদ্ধার ও সেচ ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি করা হবে। |
|
23 ফেব্রুয়ারি 2026 |
| নগরায়ণ ও আবাসন | ট্রাফিক ব্যবস্থাপনার সমন্বয় করার জন্যে একটি স্বাধীন মেট্রোপলিটন পরিবহন কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ গ্রহণ করা হবে। |
|
22 ফেব্রুয়ারি 2026 |
| নগরায়ণ ও আবাসন | আয়কর মেলায় সাধারণ মানুষ এক জায়গায় এসে তাদের জমি-জমা সংক্রান্ত সব ধরনের সেবা (নামজারি, রেজিস্ট্রেশন, খাজনা পরিশোধ, রেকর্ড সংশোধন ইত্যাদি) সহজে, স্বচ্ছভাবে ও দ্রুত সম্পন্ন করতে পারবে। এর ফলে জনগণের ভূমি সংক্রান্ত সেবায় দুর্নীতি ও ভোগান্তি হ্রাস পাবে। |
|
22 ফেব্রুয়ারি 2026 |
| নগরায়ণ ও আবাসন | সকল সিটি করপোরেশনে আধুনিক কেন্দ্রীয় স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট ও রিসাইক্লিং সুবিধা গড়ে তোলা হবে। |
|
22 ফেব্রুয়ারি 2026 |
| নগরায়ণ ও আবাসন | কৃষি, শিল্প, আবাসন ও সবুজ এলাকা, প্রত্যেকটির জন্য নির্দিষ্ট জোন চিহ্নিত করে একটি 'জাতীয় স্থানিক পরিকল্পনা' বাস্তবায়ন করা হবে। |
|
22 ফেব্রুয়ারি 2026 |
| নগরায়ণ ও আবাসন | নগর উন্নয়নে 'অর্থনৈতিক অঞ্চল' ও 'ভূমি-ব্যবহার মানচিত্রায়ন' পদ্ধতি চালু করা হবে। |
|
22 ফেব্রুয়ারি 2026 |
| — | উপকূলীয় অঞ্চলের মানুষের উন্নয়নে জলবায়ু অভিযোজন, নিরাপদ জীবিকা ও অর্থনৈতিক সংযুক্তিকে অগ্রাধিকার দেয়া হবে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি থেকে নারী, শিশু, নিরাপদ পানি, স্যানিটেশন, স্বাস্থ্যসেবা, জেলে ও অন্যান্য পেশাজীবীদের সুরক্ষা নিশ্চিত করা হবে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস মোকাবিলায় টেকসই বেড়িবাঁধ, সাইক্লোন শেল্টার ও আগাম সতর্কতা ব্যবস্থা উন্নত করা হবে। লবণাক্ততা সহনশীল কৃষি, আধুনিক মৎস্য ও সামুদ্রিক অর্থনীতি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। সুনীল অর্থনীতির উন্নয়ন এবং আধুনিক বন্দর ব্যবস্থাপনায় গুরুত্বারোপ করা হবে। উপকূলীয় অঞ্চলের সার্বিক উন্নয়নের লক্ষ্যে 'উপকূল উন্নয়ন বোর্ড' গঠন করা হবে। |
|
22 ফেব্রুয়ারি 2026 |
| নিরাপদ ও টেকসই ঢাকা বিনির্মাণ | ফ্ল্যাট নির্মাণের জন্য বস্তি ছাড়ার আগেই প্রত্যেক বস্তিবাসী পরিবারকে ফ্ল্যাটের অগ্রিম বরাদ্দপত্র দেয়া হবে। |
|
22 ফেব্রুয়ারি 2026 |
| প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ | বন উজার, বন দখল, বনের সম্পদ চুরি, পাহাড় কাটা, ম্যানগ্রোভ বনের ক্ষতিসাধন, বন্য প্রাণী নিধন ইত্যাদি কার্যক্রমকে কঠোরভাবে দমন করা হবে। এই ধরনের কাজে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। |
|
22 ফেব্রুয়ারি 2026 |
| প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ | উপযুক্ত টেকসই প্রকল্পের আওতায় নদীপাড়ে ও খালের তীরে চালু করা হবে ‘গ্রীন ক্যানেল ব্যাংক মডেল’ যেখানে বৃক্ষরোপণ, জীববৈচিত্র্য সংরক্ষণ ও ইকো-ট্যুরিজম উন্নয়নের মাধ্যমে সৃষ্টি হবে এক নতুন সবুজ অর্থনীতি। |
|
22 ফেব্রুয়ারি 2026 |
| শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন | শিক্ষার্থীদের একটি সুন্দর এবং ভালো ভবিষ্যৎ নির্মাণের পথিকৃৎ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিএনপি শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত করবে । 'ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি (একটি শিশু একটি গাছ)' কর্মসূচির আওতায় বাংলাদেশের প্রতিটি শিশুকে প্রতিবছর বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত করা হবে । |
|
22 ফেব্রুয়ারি 2026 |
| যুব উন্নয়ন | মাধ্যমিক শিক্ষার সাথে কারিগরি শিক্ষাকে অন্তর্ভুক্ত করা হবে । |
|
22 ফেব্রুয়ারি 2026 |
| সুনীল অর্থনীতি | ব্লু ফাইনান্স কাঠামো গড়ে ‘ব্লু-বন্ড’ এবং ‘টেকসই সামুদ্রিক বিনিয়োগ ফান্ড’ চালুর উদ্যোগ নেয়া হবে |
|
22 ফেব্রুয়ারি 2026 |
| সামাজিক ব্যাধির সমস্যা | মানসিক স্বাস্থ্যসেবাকে প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থার সাথে একীভূত করা এবং মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সামাজিক কুসংস্কার দূর করতে জাতীয় পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হবে। |
|
22 ফেব্রুয়ারি 2026 |
| শ্রম ও শ্রমিক কল্যাণ | কারখানা ও শিল্পঘন এলাকায় টিসিবির মাধ্যমে স্থায়ী ন্যায্যমূল্যের দোকান এবং 'ওএমএস'-এর মাধ্যমে সহজে ও সাশ্রয়ী মূল্যে শ্রমিকদের নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রাপ্তি সুযোগ তৈরি করা হবে। |
|
22 ফেব্রুয়ারি 2026 |
| স্বাস্থ্যসেবা | জাতীয় স্বাস্থ্য সুরক্ষা কর্তৃপক্ষের মাধ্যমে 'স্বাস্থ্য সুরক্ষা তহবিল' দ্বারা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় নিবন্ধিত বেসরকারি হাসপাতালগুলো থেকে স্বাস্থ্যসেবা সরকারিভাবে ক্রয় করে দরিদ্র নাগরিকদের জটিল রোগের উন্নত চিকিৎসা প্রদান করা হবে। |
|
22 ফেব্রুয়ারি 2026 |
| দেশব্যাপী কর্মসংস্থান | নতুন পণ্য উদ্ভাবন ও বাজার সম্প্রসারণের মাধ্যমে 'মেড ইন বাংলাদেশ'-কে বৈশ্বিক বাজারে আরো শক্ত অবস্থানে তুলে ধরা হবে |
|
22 ফেব্রুয়ারি 2026 |
| যোগাযোগ ও পরিবহন খাত | মেট্রোরেল এবং দূরপাল্লার সকল পরিবহনে শিক্ষার্থী, প্রতিবন্ধী ও ৬০ বছরের অধিক বয়স্কদের জন্য বিশেষ ছাড় প্রদানের বিষয়টি বিবেচনা করা হবে। |
|
21 ফেব্রুয়ারি 2026 |
| যোগাযোগ ও পরিবহন খাত | সড়ক ও মহাসড়কে ছিনতাই, চুরি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে জোরালো পদক্ষেপ গ্রহণ করা হবে |
|
21 ফেব্রুয়ারি 2026 |
| যোগাযোগ ও পরিবহন খাত | পাটুরিয়া-দৌলতদিয়া দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা সেতু, এবং ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে দ্রুত সম্পন্ন করা হবে। |
|
21 ফেব্রুয়ারি 2026 |
| বিদ্যুৎ ও জ্বালানি খাত উন্নয়ন | নগর, বন্দর ও শহরের জ্বালানি চাহিদা মেটাতে ও দূষণ কমাতে বর্জ্য থেকে শক্তি উৎপাদন প্রকল্প চালু করা হবে |
|
21 ফেব্রুয়ারি 2026 |
| বিদ্যুৎ ও জ্বালানি খাত উন্নয়ন | রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কার্যকারিতা পুনঃপরীক্ষা এবং সংশ্লিষ্ট দুর্নীতি তদন্ত করা হবে |
|
21 ফেব্রুয়ারি 2026 |
| বিদ্যুৎ ও জ্বালানি খাত উন্নয়ন | পারমাণবিক শক্তির নিরাপদ ও শান্তিপূর্ণ ব্যবহারের সম্ভাবনা বিবেচনা করে জাতীয় স্বার্থে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে |
|
21 ফেব্রুয়ারি 2026 |
| বিদ্যুৎ ও জ্বালানি খাত উন্নয়ন | আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে পানি ব্যবস্থাপনা ও স্বল্প ব্যয়ে পানি-বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে |
|
21 ফেব্রুয়ারি 2026 |
| বিদ্যুৎ ও জ্বালানি খাত উন্নয়ন | ২০৩০ সালের মধ্যে মোট জ্বালানি মিশ্রণে নবায়নযোগ্য শক্তির অংশ ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্য অর্জনে কার্যক্রম জোরদার করা হবে। |
|
21 ফেব্রুয়ারি 2026 |
| বিদ্যুৎ ও জ্বালানি খাত উন্নয়ন | গৃহস্থালি, শিল্প ও সরকারি-বেসরকারি খাতে এনার্জি অডিট চালু করা হবে এবং জ্বালানি-দক্ষ যন্ত্রপাতি ব্যবহারে প্রণোদনা দেওয়া হবে। |
|
21 ফেব্রুয়ারি 2026 |
| বিদ্যুৎ ও জ্বালানি খাত উন্নয়ন | সরকারি ও বেসরকারি উৎপাদনের ভারসাম্য নিশ্চিত করা হবে এবং অদক্ষ বিদ্যুৎকেন্দ্র আধুনিকায়ন করা হবে। সঞ্চালন ও বিতরণ নেটওয়ার্কের পূর্ণাঙ্গ আধুনিকায়ন এবং স্মার্ট গ্রিড উন্নয়নের মাধ্যমে সিস্টেম লস কমিয়ে সরবরাহের নির্ভরযোগ্যতা বাড়ানো হবে। |
|
21 ফেব্রুয়ারি 2026 |
| কারু ও হস্তশিল্প এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়ন | সারাদেশে 'এক গ্রাম এক পণ্য' কর্মসূচি চালু করা হবে, যেখানে প্রতিটি গ্রাম তার নিজস্ব ঐতিহ্যবাহী পণ্য যেমন সোনারগাঁর জামদানি, টাঙ্গাইলের শাড়ি, রাজশাহীর সিল্ক, রংপুরের শতরঞ্জি, ঝালকাঠির শীতলপাটি ইত্যাদিকে উৎপাদন-কেন্দ্রে রূপান্তর করা হবে। সরকার এই উদ্যোগে নকশা সহায়তা, অর্ডার-ভিত্তিক ঋণ ও জাতীয় ও আন্তর্জাতিক ই-বাজার সংযোগ দেবে। এর মাধ্যমে নারী ও তরুণসহ অতি দ্রুত লাখ লাখ মানুষের কর্মসংস্থান হবে। |
|
19 ফেব্রুয়ারি 2026 |
| পর্যটন খাত | প্রতিটি পর্যটন এলাকায় স্থানীয় তরুণদের জন্য 'স্মার্ট ট্যুর গাইড'-কে মর্যাদাপূর্ণ ও লাভজনক পেশা হিসেবে গড়ে তোলা হবে। |
|
19 ফেব্রুয়ারি 2026 |
| পুঁজিবাজার সংস্কার ও উন্নয়ন | স্টার্টআপ ও এসএমই খাতের জন্য দ্রুত ও সহজতর পদ্ধতিতে ৩০ দিনের মধ্যে তালিকাভুক্তির সুবিধাযুক্ত 'ডিজিটাল আইপিও এক্সপ্রেস' ব্যবস্থা চালু করা হবে। |
|
19 ফেব্রুয়ারি 2026 |
| পর্যটন খাত | বিদেশি পর্যটকদের সুবিধার্থে একটি একক অনলাইন পোর্টাল ও মোবাইল অ্যাপ চালু করা হবে, যেখানে থাকবে হোটেল বুকিং, ভিসা সহায়তা, গাইড সার্ভিস, ভাষান্তর ও নিরাপত্তা তথ্য। |
|
19 ফেব্রুয়ারি 2026 |
| ক্রীড়া | প্রত্যেকটি বিভাগীয় শহরে বিকেএসপি'র শাখা প্রতিষ্ঠা করা হবে। সকল মহানগর সহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থা করা হবে। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| গণমাধ্যম | ফ্যাক্ট চেকিং সংস্থার সাথে সমন্বয় করে গুজব ও ভুয়া খবর রোধ করা, ঘৃণামূলক বক্তব্য ও অপপ্রচার রোধ করা হবে। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| ক্রীড়া | দেশে আধুনিক ক্রীড়া বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| ক্রীড়া | ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি হকি, বাস্কেটবল, ভলিবল, দাবা ও অন্যান্য খেলায়ও পেশাদার লীগ চালু করা হবে। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| ক্রীড়া | ঢাকা শহরে ওয়ার্ড/থানা ভিত্তিক খেলার মাঠ তৈরি করার পরিকল্পনা নেওয়া হবে। সম্ভব হলে দুটি ওয়ার্ডের মাঝে একটি মাঠ গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবে। বেদখল হওয়া খেলার মাঠগুলোকে পুনরুদ্ধার করা হবে। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| ক্রীড়া | ৬৪ জেলায় ইনডোর সুবিধাসম্পন্ন স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| ক্রীড়া | ৪৫০টি উপজেলায় মানসম্পন্ন ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা হবে। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| ক্রীড়া | নতুন কুঁড়ি স্পোর্টস' কর্মসূচির মাধ্যমে ১২-১৪ বছরের প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| ধর্মীয় সম্প্রীতি | ১৯৯৩ সালে বিএনপি সরকার প্রবর্তিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সারাদেশে বিস্তৃত করা হবে। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| পানি সম্পদ পরিকল্পনা ও দুর্যোগ ব্যবস্থাপনা | বিল্ডিং ফায়ার সেফটি কোড-২০২৬ কঠোরভাবে বাস্তবায়ন করা হবে |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| পানি সম্পদ পরিকল্পনা ও দুর্যোগ ব্যবস্থাপনা | প্রতিটি উপজেলায় আধুনিক যন্ত্রপাতি, ড্রোন, প্যারামেডিক ও এম্বুলেন্সসহ ২৪ ঘণ্টা কার্যকর ‘ফায়ার-রেসকিউ সেন্টার’ চালু করা হবে। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| পানি সম্পদ পরিকল্পনা ও দুর্যোগ ব্যবস্থাপনা | এই ইউনিটে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড ও স্থানীয় সেবাদানকারী ও স্বেচ্ছাসেবী সংগঠন একত্রে কাজ করবে একীভূত কমান্ড কাঠামোয়। প্রতিটা দুর্যোগপ্রবণ এলাকায় একটা কমান্ড সেন্টার প্রতিষ্ঠা করা হবে এবং সেখান থেকে ত্রাণ ও উদ্ধার তৎপরতা পরিচালিত হবে। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| পানি সম্পদ পরিকল্পনা ও দুর্যোগ ব্যবস্থাপনা | তিস্তা এবং পদ্মা ব্যারেজ বাস্তবায়নের মাধ্যমে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলে পানি নিরাপত্তা, বন্যা ও মরুকরণ প্রতিরোধ নিশ্চিত করা হবে। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| পানি সম্পদ পরিকল্পনা ও দুর্যোগ ব্যবস্থাপনা | জাতিসংঘের ওয়াটার কনভেনশন-১৯৯৭ (কনভেনশন অন দ্য ল’ অফ দ্য নন-ন্যাভিগেশনাল ইউজেস অফ ইন্টারন্যাশনাল ওয়াটারকোর্সেস) স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশের পানির সমস্যা আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা হবে। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| বর্জ্য ব্যবস্থাপনা ও দূষণ নিয়ন্ত্রণ | ‘থ্রি আর’ নীতি রিডিউস, রিইউজ, রিসাইকেল, যার মাধ্যমে পাঁচ বছরের মধ্যে প্লাস্টিক বর্জ্য ৩০ শতাংশ কমানো হবে। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| বর্জ্য ব্যবস্থাপনা ও দূষণ নিয়ন্ত্রণ | মেটেরিয়াল রিকভারি সেন্টার এর পাশাপাশি ইলেক্ট্রনিক বর্জ্য ব্যবস্থাপনার জন্যে প্রতিটি বিভাগে স্থাপিত হবে ই-বর্জ্য পুনর্ব্যবহার কারখানা, যেখান থেকে মূল্যবান ধাতু সংগ্রহ করা হবে। এই উদ্যোগের মাধ্যমে দুই লাখ ভ্রাম্যমান পেশাজীবীদের আনুষ্ঠানিক খাতে অন্তর্ভুক্ত করা হবে। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| বর্জ্য ব্যবস্থাপনা ও দূষণ নিয়ন্ত্রণ | বিএনপি একটি ‘সার্কুলার ফিউচার মডেল’ প্রতিষ্ঠিত করবে, যেখানে বর্জ্যকে রূপান্তর করা হবে সম্পদে। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন | কেন্দ্রীয়ভাবে মেজারমেন্ট, রিপোর্টিং এন্ড ভেরিফিকেশন (এমআরভি) সিস্টেম চালু করার মাধ্যমে বিএনপি দেশে স্বয়ংসম্পূর্ণ কার্বন ট্রেডিং মার্কেট গঠন করবে। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন | শিক্ষার্থীদের পরিবেশ-সচেতন করতে স্কুল পাঠ্যক্রমে যুক্ত করা হবে ‘সবুজ স্বেচ্ছাসেবা’। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন | ২০৩৫ সালের মধ্যে দেশের ৩০-৫০ শতাংশ ধানীজমিতে পানি সাশ্রয়ী ‘অলটারনেট ওয়েটিং এন্ড ড্রাইয়িং (এউব্লিউডি)’ প্রযুক্তি প্রবর্তন করা হবে। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন | ২০৩০ সালের মধ্যে দেশের অন্তত ২০ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস, যেমন সৌর, বায়ু, জলবিদ্যুৎ ও বর্জ্য থেকে শক্তি উৎপাদন নিশ্চিত করা হবে। পর্যায়ক্রমে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা হ্রাস করে গড়ে তোলা হবে সবুজ শক্তিনির্ভর অর্থনীতি। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| বিনিয়োগ ও বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ | বিনিয়োগকারী ও প্রয়োজনীয় কর্মকর্তাদের ভিসা ও ওয়ার্ক পারমিট ১০ দিনের মধ্যে দেওয়া হবে. পাঁচ বছর মেয়াদী মাল্টিপল এন্ট্রি ইনভেস্টর ভিসা চালু করা হবে. |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন | বড় শহরে ‘গ্রীণ বিল্ডিং সার্টিফিকেশন’ ব্যবস্থা ও কর-প্রণোদনার মাধ্যমে ছাদ-বাগানসহ বনায়ন উৎসাহিত করা হবে। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন | ভবন নির্মাণ বিধিমালায় অন্তর্ভুক্ত করা হবে বাধ্যতামূলক ‘সবুজ পরিমাপক’ মানদণ্ড। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন | প্রতিটি গাছের রক্ষণাবেক্ষণ পর্যবেক্ষণের জন্য চালু হবে একটি ‘ট্রি মনিটরিং অ্যাপ’, যা চারাগাছ থেকে পূর্ণবয়স্ক বৃক্ষ হওয়া পর্যন্ত ডিজিটাল নজরদারি নিশ্চিত করবে। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন | ‘জমি তালিকা মানচিত্র’ উপযুক্ত জমি চিহ্নিত করবে ও অঞ্চলভেদে বৃক্ষের প্রজাতি নির্ধারণে সহায়তা করবে। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন | বৃক্ষরোপণকে শুধু গতানুগতিক কর্মসূচির মধ্যে না রেখে, বরং জনগণের অংশগ্রহণে অর্থনৈতিক, সামাজিক ও প্রজন্মগত উন্নয়নের এক সবুজ বিপ্লবে রূপান্তর করা। এই উদ্যোগের মাধ্যমে সরাসরি ও পরোক্ষভাবে ৩.৫ লক্ষাধিক সবুজ কর্মসংস্থান তৈরি হবে, যেখানে নারী, যুবক-যুবতী ও গ্রামীণ জনগণ সমানভাবে অংশ নেবে। একই সঙ্গে ১০,০০০ নতুন নার্সারি উদ্যোক্তা গড়ে তোলা হবে, যা ২.৫ লক্ষাধিক কর্মসংস্থান তৈরি করবে। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| অর্থনীতির গণতন্ত্রায়ণ- ট্রিলিয়ন ডলারের অর্থনীতি | আমাদের লক্ষ্য বাংলাদেশকে একটি আধুনিক, গণতান্ত্রিক, উচ্চ-মধ্যম আয়ের দেশে রূপান্তর করা, যেখানে ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা হবে. |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠী | বিশেষায়িত স্কুলসমূহে ল্যাঙ্গুয়েজ, ব্রেইলসহ ইনক্লুসিভ এডুকেশনের আধুনিক পদ্ধতি অন্তর্ভুক্ত করা হবে। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠী | প্রত্যন্ত অঞ্চলে বিশেষ চাহিদাসম্পন্ন জনগণের জন্য মোবাইল হেলথ ক্লিনিক চালুর উদ্যোগ গ্রহণ করা হবে। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠী | ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে একটি নির্দিষ্ট শতাংশ শারীরিকভাবে চ্যালেঞ্জড ব্যক্তিদের নিয়োগে উতসাহিত করতে ট্যাক্স সুবিধা বা কমপ্লায়েন্স সার্টিফিকেট প্রদান করা হবে। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠী | একটি স্বতন্ত্র অধিদপ্তর প্রতিষ্ঠা করা হবে, যা প্রতিবন্ধী ভাই-বোনদের সুনির্দিষ্ট পরিকল্পনা পরিচালনার পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের কার্যক্রম সমন্বয় করবে। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠী | প্রতিবন্ধী বিষয়ক বর্তমান আইন ও প্রতিবন্ধী বিষয়ক জাতীয় নীতিমালা, ১৯৯৫-কে হালনাগাদ করে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সংক্রান্ত আইনগুলোর কার্যকর বাস্তবায়ন করা হবে। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ | এই সেন্টার থেকে অনলাইনে আরবি, ইংরেজি, জাপানিজ, জার্মান ও কোরিয়ানসহ বিভিন্ন ভাষার প্রশিক্ষণ দেওয়া হবে। সেন্টার হতে হাইব্রিড পদ্ধতি মাদ্রাসা, স্কুল, কলেজ এবং সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভাষা প্রশিক্ষণ দেওয়া হবে। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ | বিদেশি নিয়োগকর্তাদের আস্থা অর্জনে একটি শক্তিশালী 'স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম' চালু করা হবে। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ | এই প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা নিয়মিত গবেষণা করবে এবং সেই অনুযায়ী দেশের কারিগরি প্রশিক্ষণের বাৎসরিক ক্যালেন্ডার ও কারিকুলাম তৈরি করবে। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ | প্রবাসীদের আইনি সুরক্ষা ও দাপ্তরিক সেবা নিশ্চিত করতে ওয়েলফেয়ার বোর্ডের অধীনে একটি পূর্ণাঙ্গ ওয়ান-স্টপ সাপোর্ট সেন্টার প্রতিষ্ঠা করা হবে। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ | বিদেশ থেকে ফেরত আসা প্রবাসীদের যথাযথ তালিকা প্রস্তুত করে তাদের কল্যাণ ও পুনর্বাসনে নানামুখী প্রকল্প হাতে নেয়া হবে। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ | In these housing cities, they will be able to purchase homes and plots at affordable prices. All essential civic amenities, including modern hospitals, educational institutions, parks, and playgrounds, will be ensured here. |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ | পলিটেকনিক, টিটিসি ও বিটিইবি-সহ সরকারি কারিগরি প্রতিষ্ঠানগুলোতে ৭৫০০ দেশি এবং উন্নত বিশ্ব থেকে ১০০০ দক্ষ বিদেশি প্রশিক্ষক নিয়োগ দেওয়া হবে। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ | The 'Probashi Card' will be integrated with bank payment gateways to facilitate seamless remittance transfers. Additionally, increased incentives will be provided for remittances, and social security will be ensured for returning expatriates. |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ | পাঁচ বছরে এক কোটি জনশক্তি বিদেশে প্রেরণ করা হবে। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| শ্রম ও শ্রমিক কল্যাণ | চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত শ্রমিকদের যথাযথ স্বীকৃতি ও ক্ষতিপূরণ প্রদান করা হবে এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনে যথাযথ উদ্যোগ গ্রহণ করা হবে। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| শ্রম ও শ্রমিক কল্যাণ | শ্রমঘন এলাকায় স্যাটেলাইট ক্লিনিক স্থাপন করার উদ্যোগ নেয়া হবে যেখানে শ্রমিকরা তাদের সুবিধা ও সময় অনুযায়ী চিকিৎসা নিতে পারবেন। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| শ্রম ও শ্রমিক কল্যাণ | মালিকানা নির্বিশেষে সকল নারী শ্রমিক-কর্মচারীর সবেতন মাতৃত্বকালীন ছুটি ৬ মাস নির্ধারণ করা হবে। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| শ্রম ও শ্রমিক কল্যাণ | নারী, পুরুষ, প্রতিবন্ধীসহ সকল শ্রমিকের জন্য একই কাজে সমান মজুরি আইনগতভাবে বাধ্যতামূলক করা হবে। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| শ্রম ও শ্রমিক কল্যাণ | পাটকল, বস্ত্রকল, চিনিকলসহ সকল বন্ধ শিল্প পুনরায় চালুর কার্যকর উদ্যোগ নেওয়া হবে।সরকারী-বেসরকারী যৌথ মালিকানায় কিংবা ব্যক্তিমালিকানায় বন্ধ শিল্পগুলো চালু করা হবে। দেশীয় কাঁচামাল ভিত্তিক শিল্প প্রতিষ্ঠায় বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে। শিল্প উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধির জন্য জাতীয় পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| শ্রম ও শ্রমিক কল্যাণ | বিএনপি শ্রমজীবী-কর্মজীবী মানুষের ট্রেড ইউনিয়ন ও যৌথ দরকষাকষি করার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করবে। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| শ্রম ও শ্রমিক কল্যাণ | রাষ্ট্রায়ত্ত শিল্প ও প্রতিষ্ঠানগুলোতে পেনশন ব্যবস্থা চালু করা হবে। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| শ্রম ও শ্রমিক কল্যাণ | মুদ্রাস্ফীতির আলোকে শ্রমিকদের (প্রাইস-ইনডেক্স বেইজড) ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| শ্রম ও শ্রমিক কল্যাণ | বাজারমূল্য ও মূল্যস্ফীতির সাথে সঙ্গতি রেখে সকল সেক্টরে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য প্রতি দুই বছর অন্তর রিভিউ ব্যবস্থা চালু করা হবে। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| পররাষ্ট্রনীতি | পদ্মা, তিস্তা এবং বাংলাদেশের সকল আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| পররাষ্ট্রনীতি | প্রতিবেশী দেশসমূহ এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যৌথভাবে কার্যকর কূটনৈতিক উদ্যোগ নিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য শক্তিশালী পদক্ষেপ নেওয়া হবে। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| পররাষ্ট্রনীতি | বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ আকর্ষণ, প্রযুক্তি স্থানান্তর এবং শিল্পে মূল্য সংযোজন বাড়াতে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলা হবে। দক্ষ জনশক্তি বৈশ্বিক বাজারে প্রবেশ সহায়ক শ্রম ও অভিবাসন কূটনীতি জোরদার করা হবে। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| প্রতিরক্ষা ব্যবস্থা | বিএনপি বিমান বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিকে 'জাতীয় গুরুত্বপূর্ণ' বিষয় হিসেবে বিবেচনা করে ফাস্ট ট্র্যাক প্রক্রিয়ায় কার্যকর পদক্ষেপ নেবে |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| প্রতিরক্ষা ব্যবস্থা | সশস্ত্র বাহিনীর চাহিদা পূরণে স্বনির্ভর 'মেইড ইন বাংলাদেশ' প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা হবে |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| প্রতিরক্ষা ব্যবস্থা | একটি আধুনিক প্রতিরক্ষা নীতি ও প্রতিরক্ষা ডকট্রিন প্রণয়ন করা হবে |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| প্রতিরক্ষা ব্যবস্থা | জাতীয় নিরাপত্তা কাউন্সিল প্রতিষ্ঠা করা হবে। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| স্বাস্থ্যসেবা | তামাক ব্যবহার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় আইনি উদ্যোগ ও অন্যান্য কার্যক্রম গ্রহণ করা হবে । |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| সাংবিধানিক সংস্কার | নির্বাচন কমিশনের সরাসরি তত্ত্বাবধানে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| স্বাস্থ্যসেবা | সারাদেশে প্রশিক্ষিত ফার্মাসিস্ট পরিচালিত জাতীয় ফার্মেসি নেটওয়ার্ক গঠন করা হবে। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| স্বাস্থ্যসেবা | রাষ্ট্রীয় মালিকানাধীন এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানী লিমিটেড (ইডিসিএল) পুনর্গঠন করা হবে, দেশীয় এপিআই উৎপাদন ও গবেষণায় বিনিয়োগ করা হবে। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| স্বাস্থ্যসেবা | সমন্বিত জাতীয় পুষ্টি কর্মসূচি তিনটি স্তরে কাজ করবে- গর্ভাবস্থায় মাতৃপুষ্টি, শিশুর তীব্র অপুষ্টির চিকিৎসা এবং খাদ্য ও পুষ্টি শিক্ষা । এই কর্মসূচি কৃষি, শিক্ষা ও খাদ্য খাতের সঙ্গে সমন্বিত উদ্যোগের মাধ্যমে বাস্তবায়িত হবে এবং প্রাথমিক স্বাস্থ্যসেবার অংশ হিসেবে একীভূত থাকবে । |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| স্বাস্থ্যসেবা | মেডিকেল বর্জ্য নিরাপদভাবে ব্যবস্থাপনার জন্য একটি সমন্বিত জাতীয় মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| স্বাস্থ্যসেবা | স্বাস্থ্যখাতে জবাবদিহিমূলক ও পেশাদার পরিবেশে নিশ্চিত করতে একটি জাতীয় হাসপাতাল ও ক্লিনিক অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠন করা হবে। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| স্বাস্থ্যসেবা | দ্রুত অ্যাম্বুলেন্স ও জরুরি চিকিৎসা সহায়তা পেতে একটি জাতীয় ডিজিটাল কল সেন্টার বা হেল্পলাইন ও রিয়েল-টাইম রেফারেল সিস্টেম চালু করা হবে। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| স্বাস্থ্যসেবা | সময়মতো অ্যাম্বুলেন্স না পেয়ে আর কোনো জীবন যেন পথে না হারিয়ে যায়, তা নিশ্চিতকল্পে একটি জাতীয় অ্যাম্বুলেন্স পুল/নেটওয়ার্ক গড়ে তোলা হবে, যেখানে ২৪ ঘণ্টা রোগী পরিবহন ও জরুরি সহায়তায় পাওয়া যাবে। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| স্বাস্থ্যসেবা | নিরাপদ পানি সরবরাহের জন্য আধুনিক পরিশোধন ব্যবস্থা এবং বৃষ্টির পানি সংগ্রহের জন্য পর্যায়ক্রমে দেশব্যাপী রিজার্ভার তৈরী করা হবে। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| স্বাস্থ্যসেবা | দরিদ্র পরিবারের জন্য সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সহায়তা, আর মধ্যবিত্ত পরিবারের জন্য নির্ধারিত হারে ভর্তুকি দেওয়া হবে। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| স্বাস্থ্যসেবা | দেশজুড়ে সকল নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন করে প্রায় এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে, যার ৮০ ভাগ হবেন নারী। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| স্বাস্থ্যসেবা | উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সেবা ও ডিজিটাল রেফারেল ট্র্যাকিং ব্যবস্থা সংযুক্ত করা হবে |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| স্বাস্থ্যসেবা | প্রতিটি কেন্দ্রে থাকবেন তিনজন প্রশিক্ষিত কমিউনিটি হেলথ ওয়ার্কার, যারা নিয়মিত রোগ প্রতিরোধমূলক পরামর্শ ও নানাবিধ স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবেন। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| স্বাস্থ্যসেবা | প্রতিটি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে থাকবে একটি মিনি ল্যাব ও ফার্মেসি, যেখান থেকে বিনামূল্যে সরবরাহ করা হবে অত্যাবশ্যকীয় ওষুধ |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| স্বাস্থ্যসেবা | গ্রামের প্রতিটি ইউনিয়নে একটি করে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট এবং শহরের প্রতিটি ওয়ার্ডে এক বা একাধিক প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট ইউনিট স্থাপন করা হবে। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| স্বাস্থ্যসেবা | ইলেকট্রনিক হেলথ (ই-হেলথ) কার্ডের মাধ্যমে দেশের যেকোনো হাসপাতাল বা ক্লিনিকে গেলে চিকিৎসকেরা তাৎক্ষণিকভাবে রোগীর পূর্ববর্তী চিকিৎসা, পরীক্ষা ও ওষুধের তথ্য দেখতে পারবেন ফলে, ডাক্তাররা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং সুসমন্বয়ের মাধ্যমে ভুল চিকিৎসা, ওষুধের পুনরাবৃত্তি এবং অপ্রয়োজনীয় খরচ কমিয়ে আনা সম্ভব হবে। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| স্বাস্থ্যসেবা | স্বাস্থ্যখাতে পর্যায়ক্রমে জিডিপি'র পাঁচ শতাংশ বরাদ্দ দেয়া হবে। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন | পেনশনের আওতাভুক্ত শিক্ষকদের জন্য ডিজিটাল পেমেন্ট মডেল তৈরি করার উদ্যোগ নেওয়া হবে। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন | আটটি আঞ্চলিক শাখার প্রতিটিতে একজন উপ-উপাচার্য নিয়োজিত থাকবেন, যাতে প্রশাসনির ব্যবস্থার উন্নয়ন ও পাঠক্রম যুগোপযোগী ও শ্রমবাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় । |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন | উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে 'উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন ইনস্টিটিউট', 'সায়েন্স পার্ক' প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হবে। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন | কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইনোভেটিভ বিজনেস আইডিয়া বাণিজ্যিকীকরণ করতে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সিড ফাণ্ডিং বা ইনোভেশন গ্রান্ট প্রদান করা হবে। |
|
18 ফেব্রুয়ারি 2026 |
| শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন | বিদেশি বিশেষজ্ঞদের জন্য ভিজিটিং ফ্যাকাল্টি প্রোগ্রাম চালু করে যৌথ গবেষণা তত্ত্বাবধান এবং ক্যাপাসিটি বিল্ডিং কর্মশালা আয়োজনের কর্মসূচি গ্রহণ করা হবে। |
|
17 ফেব্রুয়ারি 2026 |
| শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন | বহির্বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোর সাথে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে এক্সচেঞ্জ প্রোগ্রাম চালুর উদ্যোগ গ্রহণ করা হবে। |
|
17 ফেব্রুয়ারি 2026 |
| শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন | প্রতিটি শিক্ষার্থী, শিক্ষক ও বিদ্যালয়ের থাকবে একটি অনন্য ডিজিটাল পরিচয় বা এডু-আইডি এই আইডির মাধ্যমে জানা যাবে কে কতদূর শিখল, কোথায় পিছিয়ে আছে, কোথায় এগিয়ে । এর মাধ্যমে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করা সম্ভব হবে । |
|
17 ফেব্রুয়ারি 2026 |
| শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন | শিক্ষার মানোন্নয়ন ও সম্প্রসারণের জন্য জাতীয় টিভিতে একটি পৃথক শিক্ষা চ্যানেল চালু করা হবে |
|
17 ফেব্রুয়ারি 2026 |
| শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন | একটি সমন্বিত কিন্ডারগার্টেন শিক্ষানীতি গ্রহণ করে এই শিক্ষা ব্যবস্থায় সুশাসন ও গুণগত মান নিশ্চিত করা হবে |
|
17 ফেব্রুয়ারি 2026 |
| শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন | জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের ছেলে-মেয়েদের এবং গুরুতর আহত হয়ে অঙ্গহানি ও পঙ্গুত্ব বরণকারী জুলাই শিক্ষার্থী যোদ্ধাদের এবং তাদের শিক্ষার্থী সন্তানদের বিশেষ শিক্ষা প্রণোদনা প্রদান করা হবে |
|
17 ফেব্রুয়ারি 2026 |
| শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন | পর্যায়ক্রমে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিকে ইংরেজি পাঠ্যপুস্তকের ওপর স্পিকিং টেস্ট চালু করা হবে |
|
17 ফেব্রুয়ারি 2026 |
| শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন | শিক্ষা খাতে ডিজিটাল সুবিধা বাড়াতে স্কুল, কলেজ, ক্যাফে ও লাইব্রেরিতে ফ্রি ওয়াই-ফাই চালু করার পরিকল্পনা রয়েছে বিএনপির, যা শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার কাজে সহায়তা করবে এবং ডিজিটাল বৈষম্য কমাতে ভূমিকা রাখবে। |
|
17 ফেব্রুয়ারি 2026 |
| শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন | শিক্ষার্থীদের সরকারিভাবে 'বিনামূল্যে স্কুল ড্রেস' প্রদানের পরিকল্পনা |
|
17 ফেব্রুয়ারি 2026 |
| শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন | সারাদেশে পর্যায়ক্রমে প্রান্তিক ও দুর্গম এলাকার শিক্ষার্থীদের জন্য 'দুপুরের খাবার (মিড-ডে মিল)' চালুর উদ্যোগ গ্রহণ করা হবে। |
|
17 ফেব্রুয়ারি 2026 |
| শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন | আত্মকর্মসংস্থান এবং দেশ ও বহির্বিশ্বে চাকরির সুযোগ তৈরিতে শিক্ষার্থীদের দক্ষ এবং যোগ্য করে গড়ে তুলতে মাধ্যমিক পর্যায়ে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে। |
|
17 ফেব্রুয়ারি 2026 |
| শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন | দেশে-বিদেশে কর্মসংস্থান ও উচ্চ শিক্ষার সুযোগ তৈরিতে বাংলা-ইংরেজির পাশাপাশি আরবি, জাপানিজ, কোরিয়ান, ইতালিয়ান, ম্যান্ডারিন ইত্যাদি তৃতীয় ভাষা শিক্ষা মাধ্যমিক পর্যায় থেকে চালু করা হবে। |
|
17 ফেব্রুয়ারি 2026 |
| শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন | ক্লাস সিক্স থেকে দলগত কাজ, ব্যক্তিগত নৈপুণ্যের উন্নয়ন (পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট), পারিবারিক, সামাজিক ও নৈতিক শিক্ষার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাকে আনন্দময় করে তোলা হবে। |
|
17 ফেব্রুয়ারি 2026 |
| শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন | শিক্ষামূলক ছবি, ভিডিও, ডকুমেন্টারি ও অনলাইন কনটেন্টের মাধ্যমে কারিকুলাম ও নৈতিক শিক্ষার জন্য প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে। |
|
17 ফেব্রুয়ারি 2026 |
| শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন | প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ও সমমানের শিক্ষকদের আধুনিক ও সময়োপযোগী প্রশিক্ষণ এবং দক্ষতা অর্জনসহ সার্বিক সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ট্যাবলেট কম্পিউটার প্রদান করা হবে। |
|
17 ফেব্রুয়ারি 2026 |
| শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন | শিক্ষাখাতে বরাদ্দকৃত অর্থ কেবল ভৌত অবকাঠামো নির্মাণে নয়, বরং শিক্ষার গুণগত মান উন্নয়নে, বিশেষ করে প্রাথমিক স্তরে শিক্ষকের শিক্ষাদানের মান ও দক্ষতার ওপর জোর দেয়া হবে। তাঁদের যথাযথ ট্রেনিং দেওয়া হবে। প্রযুক্তি এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষাসামগ্রীর উন্নয়নে জোর দেয়া হবে। অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে সঙ্গতিপূর্ণভাবে ভবিষ্যতে ক্রমান্বয়ে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি করা হবে। |
|
17 ফেব্রুয়ারি 2026 |
| যুব উন্নয়ন | কারিগরি শিক্ষা সংক্রান্ত জাতীয় ড্যাশবোর্ড, ক্যারিয়ার পোর্টাল, জব ম্যাচিং ও মাইক্রোলার্নিং সেবা চালুর উদ্যোগ নেওয়া হবে । |
|
17 ফেব্রুয়ারি 2026 |
| যুব উন্নয়ন | ডিজিটাল কর্মশক্তির উন্নয়ন এবং ডিজিটাল দক্ষতা উন্নয়নে 'জাতীয় ডিজিটাল স্কিলস অথরিটি' গঠনের উদ্যোগ নেয়া হবে। |
|
17 ফেব্রুয়ারি 2026 |
| যুব উন্নয়ন | দেশের আইটি পার্কগুলোতে তরুণ উদ্যোক্তাদের জন্য ছোট ছোট অফিস স্পেস ও ফ্রি ওয়াইফাই সুবিধা দেওয়া হবে |
|
17 ফেব্রুয়ারি 2026 |
| দেশব্যাপী কর্মসংস্থান | ফ্রিল্যান্সার ও প্রযুক্তিবিদদের জন্য পেপালসহ আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে চালু করে বৈশ্বিক অর্থ লেনদেন, কেনাকাটা, বিল ও ফি ডিজিটালভাবে সহজ করা হবে। |
|
17 ফেব্রুয়ারি 2026 |
| দেশব্যাপী কর্মসংস্থান | বিদেশ গমনের জন্য বিনাসুদে সহজ শর্তে ঋণ সহায়তা প্রদান করা হবে। |
|
17 ফেব্রুয়ারি 2026 |
| দেশব্যাপী কর্মসংস্থান | শিক্ষিত তরুণ-তরুণীদের জন্য ছয় মাস থেকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত অথবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত (যা আগে ঘটবে ভিত্তিতে) বিশেষ আর্থিক ভাতা প্রদান করা হবে। |
|
17 ফেব্রুয়ারি 2026 |
| দেশব্যাপী কর্মসংস্থান | যুবসমাজকে মাদকের রাহু গ্রাস থেকে মুক্ত করার লক্ষ্যে চাকুরী প্রার্থীদেরকে ডোপটেস্ট প্রক্রিয়া বাস্তবায়ন করা হবে। |
|
17 ফেব্রুয়ারি 2026 |
| সুশাসন (দুর্নীতি দমন, আইনের শাসন, জনপ্রশাসন, বিচার বিভাগ, পুলিশ) | দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও দায়বদ্ধ বিচার ব্যবস্থা গড়ে তোলার জন্য বিচার প্রশাসন ও বিচার প্রক্রিয়াকে পূর্ণ ইলেকট্রনিক/অনলাইন ব্যবস্থাপনায় রূপান্তর করা হবে |
|
17 ফেব্রুয়ারি 2026 |
| নিরাপদ খাদ্য | ক্রমান্বয়ে খাদ্য আমদানি কমিয়ে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা হবে। |
|
17 ফেব্রুয়ারি 2026 |
| নিরাপদ খাদ্য | শক্তিশালী ও কার্যকর 'খাদ্য ও ঔষধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ' গঠন করার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। |
|
17 ফেব্রুয়ারি 2026 |
| নিরাপদ খাদ্য | খাদ্য নিরাপত্তা সংক্রান্ত আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা হবে। |
|
17 ফেব্রুয়ারি 2026 |
| নিরাপদ খাদ্য | খাদ্যে ও ঔষধে ভেজাল রোধে মনিটিরিং ব্যবস্থা জোরদার ও আইনি ব্যবস্থার কঠোর প্রয়োগ নিশ্চিত করা হবে। |
|
17 ফেব্রুয়ারি 2026 |
| কৃষক ও কৃষি উন্নয়ন | জেলেদের মৎস্য আহরণের নিষিদ্ধ মৌসুমে বিকল্প কর্মসংস্থান ও খাদ্য সহায়তা জোরদার করা হবে |
|
17 ফেব্রুয়ারি 2026 |
| কৃষক ও কৃষি উন্নয়ন | চিংড়ির একটি বৈশ্বিক ব্রান্ড তৈরি এবং বিদেশে সুপারশপগুলোতে মানসম্মত সরবরাহ ব্যবস্থাপনা সুগম করে এই খাতের রপ্তানি আয় বৃদ্ধি নিশ্চিতকল্পে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হবে। |
|
17 ফেব্রুয়ারি 2026 |
| কৃষক ও কৃষি উন্নয়ন | হ্যাচারিগুলোতে পিসিআর ল্যাব সুবিধা বৃদ্ধি করা হবে |
|
17 ফেব্রুয়ারি 2026 |
| কৃষক ও কৃষি উন্নয়ন | জলমহাল, উপকূলীয় খাল ও হাওরের ইজারা প্রথা বিলুপ্ত করে এগুলো 'জাল যার জলা তার' এই নীতির ভিত্তিতে স্থানীয় মৎস্যজীবী ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য উন্মুক্ত করা হবে। |
|
17 ফেব্রুয়ারি 2026 |
| কৃষক ও কৃষি উন্নয়ন | সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) মডেলের মাধ্যমে ফিড উৎপাদন ও 'ভ্যাক্সিন প্ল্যান্ট' স্থাপনের প্রয়াস নেয়া হবে। |
|
17 ফেব্রুয়ারি 2026 |
| কৃষক ও কৃষি উন্নয়ন | প্রতি উপজেলায় পর্যাপ্ত পশু-রোগ প্রতিষেধক ঔষধের যোগান নিশ্চিত করা এবং পশু-রোগ চিকিৎসক নিয়োগ দেয়া হবে। |
|
17 ফেব্রুয়ারি 2026 |
| কৃষক ও কৃষি উন্নয়ন | জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কৃষিকে টেকসই, আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু ভিত্তিতে পুনর্গঠনের জন্য সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। |
|
17 ফেব্রুয়ারি 2026 |
| কৃষক ও কৃষি উন্নয়ন | আধুনিক প্রযুক্তি ও তথ্যনির্ভর 'প্রিসিশন এগ্রিকালচার' চালু করা হবে। |
|
17 ফেব্রুয়ারি 2026 |
| সুশাসন (দুর্নীতি দমন, আইনের শাসন, জনপ্রশাসন, বিচার বিভাগ, পুলিশ) | জুলাই স্মৃতিসৌধকে ‘কেন্দ্রীয় জুলাই স্মৃতি সৌধ’-এর সরকারী স্বীকৃতি দেয়া হবে। |
|
17 ফেব্রুয়ারি 2026 |
| কৃষক ও কৃষি উন্নয়ন | তরুণদের আত্মকর্মসংস্থান বৃদ্ধিকল্পে 'এগ্রোপ্রেনারশীপ' স্টার্ট-আপ প্রকল্প গ্রহণ এবং 'কৃষি উদ্যোক্তা প্ল্যাটফর্ম' গঠন করা হবে। |
|
17 ফেব্রুয়ারি 2026 |
| কৃষক ও কৃষি উন্নয়ন | নিবন্ধিত এনজিওদের কাছে থেকে নেয়া ক্ষুদ্রঋণের এক বছরের কিস্তি ক্ষুদ্র ঋণগ্রহণকারীদের পক্ষ থেকে সরকার এনজিওদেরকে প্রদান করবে। |
|
17 ফেব্রুয়ারি 2026 |
| কৃষক ও কৃষি উন্নয়ন | বরেন্দ্র অঞ্চলের কৃষির সার্বিক উন্নয়নে বরেন্দ্র প্রকল্প পুনরায় চালু করা হবে |
|
17 ফেব্রুয়ারি 2026 |
| কৃষক ও কৃষি উন্নয়ন | বরেন্দ্র অঞ্চলের খালগুলো খনন করা হবে। |
|
17 ফেব্রুয়ারি 2026 |
| কৃষক ও কৃষি উন্নয়ন | আম সংরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে 'বিশেষ হিমাগার' স্থাপন করা হবে। |
|
17 ফেব্রুয়ারি 2026 |
| কৃষক ও কৃষি উন্নয়ন | ইউনিয়ন পর্যায়ে কৃষকের কাছ থেকে সরাসরি ন্যায্যমূল্যে পণ্য ক্রয়ের জন্য সরকারি ক্রয় কেন্দ্র স্থাপন এবং দেশব্যাপী কোল্ড স্টোরেজ নেটওয়ার্ক গড়ে তোলা হবে। |
|
17 ফেব্রুয়ারি 2026 |
| কৃষক ও কৃষি উন্নয়ন | কৃষকদের হাতকে শক্তিশালী ও টেকসই করার জন্য সঠিক বাজারজাতকরণ নীতি প্রণয়ন করা হবে। |
|
17 ফেব্রুয়ারি 2026 |
| সাংবিধানিক সংস্কার | জুলাই অভ্যুত্থানকালে রাষ্ট্রীয় সন্ত্রাস ও নিপীড়নের সঙ্গে জড়িত এবং ভোট জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কর্মকর্তাদের চিহ্নিতকরণ এবং তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হবে |
|
17 ফেব্রুয়ারি 2026 |
| সাংবিধানিক সংস্কার | একটি স্বতন্ত্র ফৌজদারি তদন্ত সার্ভিস গঠন করার বিষয়টি সংসদে পর্যালোচনা করে দেখা হবে |
|
17 ফেব্রুয়ারি 2026 |
| নিরাপদ খাদ্য | প্রত্যেক ইউনিয়ন পরিষদে উন্মুক্ত আলোচনার মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় ডাটা বেইস গড়ে তুলে রাষ্ট্রীয় সমর্থন পাওয়ার যোগ্য প্রকৃত কৃষকদের তালিকা প্রণয়ন করা হবে। |
|
17 ফেব্রুয়ারি 2026 |
| সাংবিধানিক সংস্কার | রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষেত্রে সংবিধানে এরূপ বিধান যুক্ত করা হবে যে, কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যেকোনো দণ্ডের মার্জনা, বিলম্বন ও বিরাম মঞ্জুর করার এবং যেকোনো দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করার ক্ষমতা রাষ্ট্রপতির থাকবে এবং আইনের দ্বারা নির্ধারিত মানদণ্ড, নীতি ও পদ্ধতি অনুসরণক্রমে তিনি উক্ত ক্ষমতা প্রয়োগ করবেন। |
|
17 ফেব্রুয়ারি 2026 |
| সাংবিধানিক সংস্কার | আইনের মাধ্যমে পর্যায়ক্রমে জেলা পর্যায়ে স্থায়ী প্রসিকিউশন/এটর্নি সার্ভিস প্রতিষ্ঠা করা হবে |
|
17 ফেব্রুয়ারি 2026 |
| সাংবিধানিক সংস্কার | অধস্তন আদালতের বিচারকদের চাকরির নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে সুপ্রীম কোর্টের উপর ন্যস্ত করার জন্য সংবিধানের প্রয়োজনীয় সংশোধন করা হবে |
|
17 ফেব্রুয়ারি 2026 |
| সাংবিধানিক সংস্কার | পুলিশ বাহিনীর পেশাদারিত্ব ও দায়বদ্ধতা নিশ্চিতকরণ এবং পুলিশি সেবাকে জনবান্ধব হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে একটি পুলিশ কমিশন গঠন করা হবে। এতদসংক্রান্ত অধ্যাদেশটি প্রয়োজনীয় সংস্কার/পর্যালোচনার মাধ্যমে যথাযথ আইন প্রণয়ন করা হবে। |
|
17 ফেব্রুয়ারি 2026 |
| সাংবিধানিক সংস্কার | জাতীয় সংসদের অনুমোদন সাপেক্ষে বাংলাদেশকে রাষ্ট্রীয়ভাবে 'ওপেন গভরমেন্ট পার্টনারশিপ'- এর পক্ষভুক্ত করা হবে |
|
17 ফেব্রুয়ারি 2026 |
| সাংবিধানিক সংস্কার | 'ন্যায়পাল' নিয়োগ করা হবে |
|
17 ফেব্রুয়ারি 2026 |
| সাংবিধানিক সংস্কার | একজন উপ-রাষ্ট্রপতির পদ সৃজন করা হবে এবং তিনি রাষ্ট্রপতির মতই নির্বাচিত হবেন |
|
17 ফেব্রুয়ারি 2026 |
| সাংবিধানিক সংস্কার | বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ আইনানুসারে সরকার কর্তৃক নিয়োগ প্রাপ্ত হবেন |
|
16 ফেব্রুয়ারি 2026 |
| সাংবিধানিক সংস্কার | দক্ষ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও দৃঢ়চিত্ত ব্যক্তিদের সমন্বয়ে একটি কার্যকর নির্বাচন কমিশন গঠন করার লক্ষ্যে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনয়ন করা হবে |
|
16 ফেব্রুয়ারি 2026 |
| সাংবিধানিক সংস্কার | আস্থাভোট, অর্থবিল, সংবিধান সংশোধনী বিল এবং রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত (যেমন: যুদ্ধ পরিস্থিতি) এমন সব বিষয় ব্যতীত অন্যসব বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত প্রদানের সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করা হবে |
|
16 ফেব্রুয়ারি 2026 |
| সাংবিধানিক সংস্কার | আইনসভার উভয়কক্ষে দুইজন ডেপুটি স্পিকারের মধ্য থেকে একজন ডেপুটি স্পিকার সরকার দলীয় ব্যতীত অন্যান্য সদস্যদের মধ্য থেকে মনোনীত করা হবে |
|
16 ফেব্রুয়ারি 2026 |
| সাংবিধানিক সংস্কার | সংবিধানের এককেন্দ্রিক চরিত্র অক্ষুণ্ণ রেখে বিদ্যমান সংসদীয় ব্যবস্থার পাশাপাশি বিশেষজ্ঞদের সমন্বয়ে রাষ্ট্র পরিচালনায় সহযোগিতার লক্ষ্যে দেশের বিশিষ্ট নাগরিক, প্রথিতযশা শিক্ষাবিদ, আইনজীবী, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি ও অন্যান্য পেশাজীবীদের সমন্বয়ে ১০০ সদস্যবিশিষ্ট উচ্চকক্ষ প্রবর্তন করা হবে। রাজনৈতিক দলসমূহ নিম্নকক্ষের অর্জিত আসন সংখ্যার আনুপাতিক হারে উচ্চকক্ষে প্রতিনিধিত্ব করবে। |
|
16 ফেব্রুয়ারি 2026 |
| নারীর ক্ষমতায়ন | মাধ্যমিক, মাদ্রাসাসহ সকল সমমানের শিক্ষা-প্রতিষ্ঠানে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে। |
|
16 ফেব্রুয়ারি 2026 |
| নারীর ক্ষমতায়ন | গার্মেন্টসসহ সব শিল্প কারখানা, অফিস ও আদালতে কর্মরত মায়েদের জন্য ‘ব্রেস্ট ফিডিং কর্ণার’ স্থাপন করার ব্যবস্থা নেয়া হবে |
|
16 ফেব্রুয়ারি 2026 |
| নারীর ক্ষমতায়ন | নারীদের কর্মস্থলে শিশু পরিচর্যা কেন্দ্র (ডে-কেয়ার) স্থাপন করা হবে |
|
16 ফেব্রুয়ারি 2026 |
| সাংবিধানিক সংস্কার |
|
16 ফেব্রুয়ারি 2026 | |
| মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান | দেশের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষা ও মুক্তিযুদ্ধকালীন বধ্যভূমি ও গণকবর চিহ্নিত করে সেসব স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ ও সংরক্ষণ করা হবে। |
|
16 ফেব্রুয়ারি 2026 |
| নারীর ক্ষমতায়ন | স্বনির্ভরতা বাড়াতে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের বিনাসুদে ঋণের ব্যবস্থা করা ও কর-ছাড় দেওয়া হবে। |
|
16 ফেব্রুয়ারি 2026 |
| সাংবিধানিক সংস্কার | তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা কেমন হবে তা পরবর্তী সংসদে আলোচনা এবং স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্ধারিত হবে। তবে বিচার বিভাগ ও রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বাইরে রাখতে চায় বিএনপি। উল্লেখ্য, বিএনপি সরকারের সময়েই এদেশে প্রথম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল যা ফ্যাসিস্ট হাসিনা আমলে বাতিল করা হয়। |
|
16 ফেব্রুয়ারি 2026 |
| নারীর ক্ষমতায়ন | ইউনিয়ন পর্যায়ে নারীদের জন্য বিশেষায়িত ‘নারী কল্যাণ কেন্দ্র’ প্রতিষ্ঠা করা হবে। |
|
16 ফেব্রুয়ারি 2026 |
| নারীর ক্ষমতায়ন | কার্যকর আইনি ও প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে নারীদের ডিজিটাল হয়রানি বন্ধ করা হবে। |
|
16 ফেব্রুয়ারি 2026 |
| নারীর ক্ষমতায়ন | নারী শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার সুযোগ সৃষ্টি করা হবে। |
|
16 ফেব্রুয়ারি 2026 |
| দারিদ্র্য নিরসন ও সামাজিক সুরক্ষা | সামাজিক সুরক্ষা সেবা প্রদানের আর্থিক ও প্রশাসনিক প্রক্রিয়া উপজেলা ও ইউনিয়ন পরিষদের হাতে ন্যস্ত করা হবে। |
|
16 ফেব্রুয়ারি 2026 |
| দারিদ্র্য নিরসন ও সামাজিক সুরক্ষা | হতদরিদ্র এতিম শিশুদের জন্য রাষ্ট্রীয় ভরণপোষণ তহবিল গঠন ও তাদের বিনামূল্যে শিক্ষা ও কর্মসংস্থানসহ মৌলিক সেবাসমূহ নিশ্চিত করা হবে। |
|
16 ফেব্রুয়ারি 2026 |
| দারিদ্র্য নিরসন ও সামাজিক সুরক্ষা | ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগোষ্ঠীকে পর্যায়ক্রমে শতভাগ সামাজিক সুরক্ষা বেষ্টনীর আওতায় নিয়ে আসার প্রয়াস নেয়া হবে। |
|
16 ফেব্রুয়ারি 2026 |
| দারিদ্র্য নিরসন ও সামাজিক সুরক্ষা | গৃহকর্মী ও গিগ ওয়ার্কারদের (যেমন: ফ্রিল্যান্সার, ফুডপান্ডা, উবার, পাঠাও-এর চালক ইত্যাদির কাজে সম্পৃক্ত কর্মী) জন্য আইনগত স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিত করা হবে। |
|
16 ফেব্রুয়ারি 2026 |
| দারিদ্র্য নিরসন ও সামাজিক সুরক্ষা | জন্মদাতা মা-বাবাকে নির্যাতন ও বৃদ্ধাশ্রমে পাঠানোর প্রবণতা নিরোধকল্পে পিতা মাতার ভরণপোষণ আইন ২০১৩ পর্যালোচনা করে এর দুর্বলতাগুলি দূর করা ও কার্যকর প্রয়োগ নিশ্চিত করা হবে। |
|
16 ফেব্রুয়ারি 2026 |
| দারিদ্র্য নিরসন ও সামাজিক সুরক্ষা | বাস-ট্রেনে-লঞ্চে বিনা ভাড়ায় বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের যাতায়াতের বিধান করা হবে। |
|
16 ফেব্রুয়ারি 2026 |
| দারিদ্র্য নিরসন ও সামাজিক সুরক্ষা | তৃণমূল জরিপের ভিত্তিতে চিহ্নিত করে দারিদ্র্য-পীড়িত, দুঃস্থ ও পশ্চাৎপদ এলাকায় মধ্য ও দীর্ঘ মেয়াদে শিক্ষা, স্বাস্থ্য ও ভৌত অবকাঠামোগত সুযোগ সৃষ্টির মাধ্যমে টেকসই কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। |
|
16 ফেব্রুয়ারি 2026 |
| দারিদ্র্য নিরসন ও সামাজিক সুরক্ষা | বেসরকারি খাতে নিয়োজিত ব্যক্তিদের জন্য বার্ধক্যের দুর্দশা লাঘবের উদ্দেশ্যে পেনশন প্রদানের লক্ষ্যে ‘পেনশন ফান্ড’ গঠন করা হবে। |
|
16 ফেব্রুয়ারি 2026 |
| দারিদ্র্য নিরসন ও সামাজিক সুরক্ষা | সকল দুঃস্থ বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলা এবং অসহায় বয়স্কদের ভাতার পরিমাণ মূল্যস্ফীতির নিরিখে বৃদ্ধি করা হবে। |
|
16 ফেব্রুয়ারি 2026 |
| দারিদ্র্য নিরসন ও সামাজিক সুরক্ষা | নগদ আর্থিক সহায়তা নারীর অথবা পরিবারের অ্যাকাউন্টে সরাসরি ডিজিটাল মাধ্যমে প্রদান বাধ্যতামূলক করা হবে। |
|
16 ফেব্রুয়ারি 2026 |